
মোঃআমিনুল ইসলাম গোপালপুর উপজেলা প্রতিনিধিঃ-
ঢাকা খামারবাড়ির আ.কা.মু. গিয়াস উদ্দিন মিলকী অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে ‘গোপালপুর উপজেলা কল্যাণ সমিতি, ঢাকা’-এর দ্বি-বার্ষিক সম্মেলন এবং মেধাবী ছাত্র বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক উপমন্ত্রী, সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম পিন্টু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবদুল্লাহ-আল মামুন।
সমিতির সভাপতি অধ্যাপক ডাক্তার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নজরুল ইসলাম মন্টু। অনুষ্ঠানে এলাকার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান করা হয়। বক্তারা গোপালপুর উপজেলার উন্নয়ন এবং প্রবাসে ও ঢাকায় অবস্থানরত উপজেলার মানুষের কল্যাণে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
মোঃ আমিনুল ইসলাম 











