Dhaka 5:58 pm, Monday, 15 June 2026

চট্টগ্রামে দ্বৈত হত্যাকাণ্ড:নিহত মা-মেয়ে,হাসপাতালে ৫ বছরের শিশু

এম.এ.কাশেম,চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের একটি বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় গুরুতর আহত অবস্থায় ৫ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৪ জুন) ভোররাতের কোনো এক সময় এ মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে এবং তদন্ত কার্যক্রম শুরু করে।

নিহতরা হলেন আনোয়ারার পূর্ব কন্যারা গ্রামের চেনামতি বড়ুয়া পাড়ার বাসিন্দা সুজন বড়ুয়ার স্ত্রী এনি বড়ুয়া (৪১) এবং তাদের মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৭)।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মাহমুদুল হাসান। তিনি জানান, অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা রাতে ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে এনি বড়ুয়া ও তার মেয়েকে কুপিয়ে হত্যা করে। হামলায় এনি বড়ুয়ার ৫ বছর বয়সী ছেলে আহত হয়। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক নয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া চট্টগ্রাম শহরে নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত। তিনি শহরে থাকলেও এনি তার ছেলে-মেয়েকে নিয়ে আনোয়ারার নিজ বাড়িতে বসবাস করতেন।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে এক নিকট আত্মীয়ের সঙ্গে এনি বড়ুয়ার পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। নিহতের স্বজনদের ধারণা, ওই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে।

ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বাগমারার গোয়ালকান্দিতে মাদকের বিস্তার: প্রশাসনের নজরদারি দুর্বলতার অভিযোগ

চট্টগ্রামে দ্বৈত হত্যাকাণ্ড:নিহত মা-মেয়ে,হাসপাতালে ৫ বছরের শিশু

Update Time : 03:37:00 pm, Sunday, 14 June 2026