Dhaka 8:09 pm, Tuesday, 16 June 2026

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামী ১৪ জুলাই (সোমবার) ২০২৫ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ৯ বছরের সফল রাষ্ট্রনায়ক ও সাবেক সেনাপ্রধান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জাতীয় পার্টি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আজ ৯ জুলাই (বুধবার) বিকেল ৫টায় জাতীয় পার্টির সেন্ট্রাল রোডস্থ কার্যালয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর মহানগর সভাপতি আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস.এম ইয়াসির, দলের যুগ্ম মহাসচিব ও রংপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব হাজ্বী আব্দুর রাজ্জাক। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর সিনিয়র সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান নাজিম, মহানগর জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক কাজী রবি ও তারিকুল ইসলাম। সভায় নগরীর বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা প্রয়াত এরশাদ-এর অবদান স্মরণ করে তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিগুলো যথাযোগ্যভাবে পালন করতে সকল নেতাকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাজশাহীর কালাই রুটি খেয়ে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, বললেন দারুণ মজা’

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Update Time : 10:15:36 pm, Wednesday, 9 July 2025