Dhaka 6:13 am, Wednesday, 5 August 2026

ঝিনাইদহে কমিটির ২৪ ঘণ্টার মধ্যেই পদত্যাগের ঘোষণা জেলা ছাত্রদল নেতার

এইচ এম রাহুল ঝিনাইদহ: বিশেষ প্রতিনিধি

দীর্ঘ সাড়ে ৮ বছর পর ঝিনাইদহ জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। তবে কমিটি ঘোষণার একদিনের মাথায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বখতিয়ার মাহমুদ।
গত ১২ মে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ঝিনাইদহ জেলা ছাত্রদলের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সভাপতি করা হয়েছে মোঃ ইমরান হোসেনকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে শাহরিয়ার রাসেলকে।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ সাইদুর রহমান শাহেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে বখতিয়ার মাহমুদ এবং সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান।
তবে কমিটি ঘোষণার ২৪ ঘণ্টা না পেরোতেই বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নিজের ফেসবুক আইডিতে ছাত্রদল থেকে পদত্যাগের ঘোষণা দেন বখতিয়ার মাহমুদ।
ফেসবুক পোস্টে তিনি লেখেন,
স্বার্থ নয়, আদর্শের ডাকেই জীবনের সবচেয়ে সোনালী সময়টুকু উৎসর্গ করেছি এই দলের জন্য। বিদায় ছাত্রদল, আল্লাহ ভরসা!
তার এই ঘোষণার পর নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তাকে সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানিয়েছেন, আবার কেউ শুভকামনা জানিয়েছেন ভবিষ্যৎ পথচলার জন্য।
পদত্যাগের বিষয়ে বখতিয়ার মাহমুদ বলেন,দলের দুর্দিনে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি। হামলা-মামলার শিকার হয়েছি। কিন্তু আমাকে যথাযথ মূল্যায়ন করা হয়নি। যে পদ দেওয়া হয়েছে, তাতে আমি নিজেকে অবমূল্যায়িত মনে করেছি। তাই এই সিদ্ধান্ত নিয়েছি।
এ বিষয়ে নবগঠিত জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন বলেন,বখতিয়ারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক পদত্যাগপত্র পাইনি। যদি তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন, তাহলে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে ২০১৮ সালের ৬ জুন সমেনুজ্জামান সমেনকে সভাপতি ও মুশফিকুর রহমান মানিককে সাধারণ সম্পাদক করে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সর্বশেষ কমিটি গঠন করা হয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম

ঝিনাইদহে কমিটির ২৪ ঘণ্টার মধ্যেই পদত্যাগের ঘোষণা জেলা ছাত্রদল নেতার

Update Time : 11:18:30 pm, Wednesday, 13 May 2026