Dhaka 5:51 pm, Friday, 1 May 2026

টাঙ্গাইল নাগরপুরে ধারাবাহিক গণসংযোগে ব্যস্ত সময় পার করলেন জননেতা মোঃ শরীফুল ইসলাম স্বপন

কাজী মোস্তফা রুমি: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে টাংগাইল-৬ (নাগরপুর -দেলদুয়ার) আসনে আরো শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের খোরশেদ মার্কেট এবং মোকনা ইউনিয়নের পারবাইজোড়া গ্রামে ব্যাপক গণসংযোগ এবং রাষ্ট্র কাঠামো সংস্কারে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত একত্রিশ দফা ভোটারদের নিকট পৌঁছাতে স্থানীয় নেতৃবৃন্দ এবং সাধারণ ভোটারদের সাথে মতবিনিময় এবং ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন দক্ষিণ টাঙ্গাইলের জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম প্রাণপুরুষ, ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের আন্দোলনে রাজপথের লড়াকু সৈনিক, ত্যাগী ও নির্যাতিত, সফল সংগঠক, ঢাকা মহানগর উত্তর জাসাসের সংগ্রামী আহবায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলা শাখার সহ-সভাপতি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপি হতে মনোনয়ন প্রত্যাশী জননেতা মোঃ শরীফুল ইসলাম স্বপন।

১০ মে’২৫ রোজ শনিবার বিকেলে তিনি শুরুতে সহবতপুর ইউনিয়নের খোরশেদ মার্কেটে এই গণসংযোগ করেন। এ সময় তিনি স্থানীয় ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের লক্ষ্যে ৩১ দফা নিয়ে আলোচনা করেন।

এসময় নাগরপুর উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক কিবরিয়া মোল্লা, দেলদুয়ার উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ মারুফ হোসেন, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আজাদ মিয়া সহ স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষকদল, শ্রমিকদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খোরশেদ মার্কেটে গণসংযোগ শেষে সন্ধ্যায় মোকনা ইউনিয়নের পারবাইজোড়া গ্রামে পূর্ব নির্ধারিত গণসংযোগ ও মতবিনিময়ে অংশগ্রহণ করেন। এসময় তিনি স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে নিয়ে সাধারণ ভোটারদের সাথে রাষ্ট্র সংস্কারে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা নিয়ে মতবিনিময় করেন এবং বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের জুলুম, নির্যাতন ও দুর্নীতির চিত্র তুলে ধরেন।

মতবিনিময় শেষে ঘোষিত একত্রিশ দফা অবগত করার লক্ষ্যে উপস্থিত সকলের মাঝে উক্ত একত্রিশ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন।

এসময় মোকনা ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বাবুল মিয়া, কলমাইদ ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক বাবর আলী, মোকনা ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ আখতারুজ্জামান, মামুদনগর ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মোঃ মিজানুর রহমান, মোকনা ১নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক স্বপন মিয়া সহ স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষকদল, শ্রমিকদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

গণসংযোগ করার সময় তাৎক্ষণিক মতবিনিময়ে উপস্থিত সকলের উদ্দেশ্যে জননেতা মোঃ শরীফুল ইসলাম স্বপন বলেন- একটি দেশের মূল কাঠামো হচ্ছে অর্থনীতি, শিক্ষা ও সংস্কৃতি, যা বিগত ফ্যাসিস্ট সরকার ১৭ বছরে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। রাষ্ট্রের এই তিনটি গুরুত্বপূর্ণ কাঠামো সহ অন্যান্য সকল কাঠামোকে মেরামত করে রাষ্ট্রের সকল অঙ্গ প্রতিষ্ঠানকে সচল করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা সকল ভোটারদের মাঝে পৌঁছাতে হবে।

আগামীতে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে যেখানে আপনারা সকলেই ভোট প্রদান করতে পারবেন। এ লক্ষ্যে অনেকেই বিএনপি হতে মনোনয়ন প্রত্যাশায় মাঠে থাকবেন। কিন্তু বিএনপির মনোনয়ন পাওয়া অত সহজ নয়। কোন অর্থের বিনিময়ে মনোনয়ন বাণিজ্য হবে না। যিনি ভাল কাজ করবেন, বিগত সময়ে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন, অন্যায় কাজের সাথে সম্পৃক্ত নন তিনিই মনোনয়ন পাবেন।

তাই আগামী দিনে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানাই

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নাগরপুরে শ্রমিক ঐক্যের মহামিলন, বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালন

টাঙ্গাইল নাগরপুরে ধারাবাহিক গণসংযোগে ব্যস্ত সময় পার করলেন জননেতা মোঃ শরীফুল ইসলাম স্বপন

Update Time : 12:11:28 am, Sunday, 11 May 2025