
নিজস্ব প্রতিবেদক জীবন দেওয়ান উজ্জ্বল
শেরপুর-১ আসনের সংসদ সদস্য ডাঃ সানজিদা জেরিন প্রিয়াঙ্কা-এর শুভ জন্মদিন উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় শ্রমিক নেতা রেজাউল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ডাঃ সানজিদা জেরিন প্রিয়াঙ্কা একজন জনবান্ধব, মানবিক ও উন্নয়নমুখী নেতৃত্বের প্রতীক। তিনি জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর জন্মদিনে মহান আল্লাহর নিকট সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণে আরও সফলভাবে কাজ করার তাওফিক কামনা করছি।”
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ডাঃ সানজিদা জেরিন প্রিয়াঙ্কার অবদান প্রশংসনীয়। তাঁর নেতৃত্বে এলাকার উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জন্মদিন উপলক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দও তাঁকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।
জীবন দেওয়ান উজ্জ্বল 

















