Dhaka 1:01 pm, Monday, 22 June 2026

সিলেট ক্রাইম ডটকমে প্রকাশিত মিথ্যা, বানোয়াট ও মানহানিকর সংবাদের তীব্র প্রতিবাদ এবং নিন্দা

  • Reporter Name
  • Update Time : 11:10:39 am, Monday, 22 June 2026
  • 19 Time View

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি অনলাইন নিউজ পোর্টাল “সিলেট ক্রাইম ডটকম” এবং বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে মোছাঃ রোহেলা বেগমকে জড়িয়ে একটি সংবাদ ও ভিডিও প্রকাশ ও প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত, বিভ্রান্তিকর এবং মানহানিকর। প্রকাশিত সংবাদে উপস্থাপিত অভিযোগ ও তথ্যের কোনো বাস্তব ভিত্তি নেই। এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রকাশের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং একজন নিরীহ নারীর সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হয়েছে।

প্রকৃতপক্ষে, গত ১৮ জুন ২০২৬ তারিখ আনুমানিক দুপুর ২টার দিকে কয়েকজন ব্যক্তি মোছাঃ রোহেলা বেগমের বসবাসরত ফ্ল্যাটের ৫ম তলায় স্থাপিত সিসিটিভি ক্যামেরা অপসারণের চেষ্টা করে। তিনি এতে বাধা প্রদান করলে উক্ত ব্যক্তিরা ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন, হুমকি প্রদান এবং অশোভন আচরণ করে। এমনকি তার নিকট অর্থ দাবি করা হয় বলেও অভিযোগ রয়েছে। এক পর্যায়ে নিজের নিরাপত্তা ও আত্মরক্ষার স্বার্থে তিনি পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করেন।

পরবর্তীতে ঘটনার আংশিক ভিডিও ধারণ করে প্রকৃত ঘটনা গোপন রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হয় এবং কিছু অনলাইন মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করা হয়। সংবাদ প্রকাশের পূর্বে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের পক্ষ থেকে তার বক্তব্য গ্রহণ, ঘটনার নিরপেক্ষ তদন্ত বা তথ্য যাচাইয়ের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি, যা সাংবাদিকতার মৌলিক নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন।
এ ধরনের একপাক্ষিক, অসত্য ও মানহানিকর সংবাদ প্রকাশের ফলে মোছাঃ রোহেলা বেগমের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। তিনি এই অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছেন।

জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রচারিত সংবাদ ও ভিডিওর সঙ্গে বাস্তব ঘটনার কোনো মিল নেই। তাই সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থাকার এবং যাচাইকৃত তথ্যের ওপর নির্ভর করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

একই সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারকারীদের প্রতি অনতিবিলম্বে উক্ত মিথ্যা সংবাদ ও ভিডিও অপসারণ, যথাযথ সংশোধনী প্রকাশ এবং এই প্রতিবাদলিপি প্রকাশের আহ্বান জানানো হচ্ছে। অন্যথায় মানহানি, মিথ্যা প্রচার ও আইনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রচলিত আইনে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিবাদকারী
মোছাঃ রোহেলা বেগম
পেশা: গৃহিণী
ঠিকানা: ৫৭/বি, মুনসি পাড়া, সিলেট।
তারিখ: ২১ জুন ২০২৬

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

লালপুরে পদ্মার চর থেকে অবৈধ বালু উত্তোলন: ইট ভাটায় অভিযান, এক্সকাভেটরের ব্যাটারি জব্দ​”

সিলেট ক্রাইম ডটকমে প্রকাশিত মিথ্যা, বানোয়াট ও মানহানিকর সংবাদের তীব্র প্রতিবাদ এবং নিন্দা

Update Time : 11:10:39 am, Monday, 22 June 2026