
মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ জেলা পুলিশ ও জাস্টিস অ্যান্ড কেয়ার, বাংলাদেশের যৌথ উদ্যোগে মানব পাচার প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোশারফ হোসেন। তিনি মানব পাচার প্রতিরোধে সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
কর্মশালায় মানব পাচার প্রতিরোধ, ভুক্তভোগীদের সুরক্ষা নিশ্চিতকরণ, আইনগত সহায়তা প্রদান, পুনর্বাসন কার্যক্রম এবং এ সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, মানব পাচার একটি গুরুতর সামাজিক অপরাধ। এ অপরাধ প্রতিরোধে পুলিশ, প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা এবং বেসরকারি সংগঠনসমূহকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এ সময় অংশগ্রহণকারী কর্মকর্তারা মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষা প্রদান এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতামত তুলে ধরেন।
কর্মশালাটি অংশগ্রহণকারীদের মধ্যে মানব পাচার প্রতিরোধ বিষয়ক জ্ঞান, সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
Reporter Name 



















