Dhaka 12:30 pm, Tuesday, 14 July 2026

নওগাঁর পোরশায় ঘাটনগর-পাহিড়া পুকুর গ্রামের রাস্তার বেহাল দশা: চরম ভোগান্তিতে শিক্ষার্থী ও এলাকাবাসি।

  • Reporter Name
  • Update Time : 11:20:21 am, Monday, 13 July 2026
  • 11 Time View

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি।
নওগাঁর পোরশা উপজেলার ঘাটনগর ইউনিয়নের পাহিড়া পুকুর গ্রাম থেকে কুড়ি পুকুর পর্যন্ত সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তাটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও পিচ-খোয়া উঠে গিয়ে বর্তমানে এটি যেন এক মরণফাঁদে পরিণত হয়েছে। এই সড়কটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নজরদারি নেই বলে অভিযোগ স্থানীয়দের।
শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ের প্রধান পথ
গুরুত্বপূর্ণ এই রাস্তাটির আশেপাশেই গড়ে উঠেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। যার মধ্যে রয়েছে:
১টি মহিলা কলেজ ও বালিকা বিদ্যালয়,
১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়
১টি কাওমি মাদ্রাসাও ১ টি মহিলা মাদ্রাসা,
২টি জামে মসজিদ
প্রতিদিন এই অঞ্চলের অসংখ্য ছাত্র-ছাত্রী, শিশু কিশোর এবং ধর্মপ্রাণ মুসল্লিরা এই রাস্তাটি ব্যবহার করেই তাদের গন্তব্যে যান। বিশেষ করে বর্ষাকালে বা সামান্য বৃষ্টিতেই রাস্তাটির গর্তগুলো কাদা-পানিতে একাকার হয়ে যায়। ফলে শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। অনেক সময় স্কুল-কলেজে যাওয়ার পথে পিছলে পড়ে গিয়ে বই-খাতা নষ্ট হওয়া এবং দুর্ঘটনার শিকার হওয়ার ঘটনাও ঘটছে প্রতিনিয়ত।
এ ছাড়া পাশে নোচনাহার আম বাজার হয়াই বিকল্প রাস্তা হিসেবে রাস্তাটি ব্যবহৃত হয় দীর্ঘদিন ধরে । নোচনাহার বাজার মূলত জ্যাম থাকলে তখন সকল গণপরিবহন এই রাস্তা দিয়ে চলাচল করে।
ব্যাহত হচ্ছে জরুরি যোগাযোগ ও চিকিৎসা সেবা
রাস্তাটির বেহাল দশার কারণে এলাকায় কোনো জরুরি চিকিৎসাসেবা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। কোনো রোগী বা গর্ভবতী নারীকে দ্রুত হাসপাতালে নিতে চাইলে ভাঙা রাস্তার কারণে অ্যাম্বুলেন্স বা কোনো যানবাহন গ্রামে প্রবেশ করতে চায় না। বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে কিংবা চরম ঝুঁকি নিয়ে রোগীদের যাতায়াত করতে হচ্ছে।
স্থানীয় এক ভুক্তভোগী বাসিন্দা জানান:
“আমাদের গ্রামের এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মেয়ে কলেজে যায়, ছোট বাচ্চারা স্কুলে যায়। কিন্তু রাস্তার যে অবস্থা, একটু বৃষ্টি হলেই আর হাঁটা যায় না। আমরা দীর্ঘদিন ধরে শুনছি রাস্তা ঠিক হবে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না।”
দ্রুত সংস্কারের দাবি
রাস্তাটির এমন দুরাবস্থার কারণে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। হাজার হাজার মানুষের প্রতিদিনের ভোগান্তি লাঘব এবং শিক্ষার্থীদের নিরাপদে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের সুবিধার্থে সড়কটি দ্রুত পাকাকরণ বা সংস্কারের জন্য স্থানীয় প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

খুলনার ৪ প্রতিষ্ঠানে নতুন নেতৃত্ব. আধুনিক নগরীর স্বপ্ন দেখছেন খুলনাবাসী.

নওগাঁর পোরশায় ঘাটনগর-পাহিড়া পুকুর গ্রামের রাস্তার বেহাল দশা: চরম ভোগান্তিতে শিক্ষার্থী ও এলাকাবাসি।

Update Time : 11:20:21 am, Monday, 13 July 2026