Dhaka 12:47 am, Wednesday, 24 June 2026

নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে ক্যাডেট এএসআই নিয়োগের তৃতীয় দিনের শারীরিক পরীক্ষা সম্পন্ন

  • Reporter Name
  • Update Time : 07:57:50 pm, Tuesday, 23 June 2026
  • 16 Time View

মোঃ মমিন আলী,নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিনের শারীরিক সক্ষমতা পরীক্ষা সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সকালে নওগাঁ পুলিশ লাইন্স মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে নিয়োগ কার্যক্রম শুরু হয়।

নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোরভাবে নির্ধারিত নীতিমালা অনুসরণ করা হয়। তৃতীয় দিনের পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা পুশ-আপ, সিট-আপ, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিংসহ বিভিন্ন শারীরিক সক্ষমতার ইভেন্টে অংশ নেন। প্রতিটি ধাপে নির্ধারিত মানদণ্ড অনুযায়ী তাদের দক্ষতা ও শারীরিক সক্ষমতা মূল্যায়ন করা হয়।

নিয়োগ কার্যক্রম পরিদর্শন ও তদারকিতে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে আগত একজন পুলিশ সুপার, জয়পুরহাট ও রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সুষ্ঠু, স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করতে সার্বক্ষণিক নজরদারি ও তদারকি করা হচ্ছে। পুরো কার্যক্রমে শৃঙ্খলা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে প্রার্থীদের মূল্যায়ন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Re ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬ উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত

নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে ক্যাডেট এএসআই নিয়োগের তৃতীয় দিনের শারীরিক পরীক্ষা সম্পন্ন

Update Time : 07:57:50 pm, Tuesday, 23 June 2026