Dhaka 12:32 am, Friday, 3 July 2026

নবীনগরে ওয়ার্ড সদস্যের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

আবু হাসান আপন,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর বাজার এলাকায় স্থানীয় ওয়ার্ড সদস্য লিটন মেম্বারকে কেন্দ্র করে জমি দখলের অভিযোগে এক ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিবপুর গ্রামের মোঃ হারুন মিয়া (৫১)। স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং পরে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

আহত হারুন মিয়ার বড় ভাই দুলাল মিয়া অভিযোগ করেন, স্থানীয় ওয়ার্ড সদস্য লিটন মেম্বার, খোরশেদ আলম, জাকির হোসেনসহ কয়েকজন তার ২.৫ শতাংশ জমি জোরপূর্বক দখল করার চেষ্টা চালায়। প্রতিবাদ করার সময় তার ছোট ভাইকে মারধর করা হয় এবং হারুন মিয়া গুরুতর আহত হন। দুলাল মিয়া বলেন, “২০০৪ সাল থেকে আমরা জমি চাষাবাদ করে আসছি। লিটন মেম্বারসহ তারা জোরপূর্বক জমিতে প্রবেশ করে হাত ভাঙল এবং মারধর করল।”

আহত হারুন মিয়া জানান, “আমার হাত ভেঙে গেছে, গভীর কাটা জখম হয়েছে। নয়টি সেলাই দিতে হয়েছে। হামলার সময় আমার কাছে থাকা ২৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। এক পর্যায়ে আমার গলা চেপে ধরে হত্যা চেষ্টা চালানো হয়।”

অন্য ভুক্তভোগী মোঃ বাবুল মিয়া বলেন, তার সোয়া দুই শতক জমির প্রায় ৪ ফুট ৮ ইঞ্চি জায়গা জোরপূর্বক দখল করা হয়েছে। তিনি আদালতে মামলা করলে আদালত নিষেধাজ্ঞা জারি করেন। তবে স্থানীয় প্রভাবশালী হওয়ায় জমি দখল বন্ধ হয়নি।

অভিযুক্ত লিটন মেম্বার অভিযোগ অস্বীকার করে বলেন,জমিটি ২০২১ সালের ডিসেম্বরে দলিল ও খতিয়ান মূলে ক্রয় করেছি। সেখানে স্থাপনা নির্মাণ করতে গেলে কিছু লোক বিরোধ তৈরি করেছে।”

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শিবির নেতা সাইফুল্লাহ হত্যা মামলার প্রধান আসামি যুবদল সভাপতি মুকুল গ্রেপ্তার।

নবীনগরে ওয়ার্ড সদস্যের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

Update Time : 06:38:57 pm, Tuesday, 30 September 2025