
নাটোরে সদর উপজেলার ছাতনী ইউনিয়নে ৯ টি ওর্য়াডের বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত
সাকিল হোসাইন,নাটোর প্রতিনিধি:
নাটোরে সদর উপজেলার ছাতনী ইউনিয়নে ৯ টি ওর্য়াডের বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে নাটোর সদরের ১ নং ছাতনী ইউনিয়নের পন্ডিত গ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে ছাতনী ইউনিয়নে ৯ টি ওর্য়াডের আয়োজনে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ,সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ,যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম আফতাব,যুগ্ন আহবায়ক শাহিনুর রহমান শাহিন,সাবেক সদর উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক ফয়সাল আলম আবুল,১ নং ছাতনী ইউনিয়ন বিএনিপর সাবেক সভাপতি জালাল মোল্লা,সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলাম,সাবেক সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান হাসু সহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন দেশে খুন ধর্ষন ছিনতাই বেড়ে গেছে তাই অতি দূত সংস্কার করে দেশে একটি সুষ্ঠ নির্বাচন উপহার দিয়ে অন্তর্বতী সরকারকে বিদায় নিতে বলেন বক্তারা।
Reporter Name 

























