Dhaka 10:15 pm, Sunday, 21 June 2026

নাসিরনগরে মৎস্য চাষ প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় চাষিদের মাঝে উপকরণ বিতরণ

খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর
(ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় মৎস্য চাষিদের মাঝে বিভিন্ন মৎস্য চাষ উপকরণ বিতরণ করা হয়েছে।  

শনিবার ২০জুন সকালে উপজেলা মৎস্য ভবন চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরানা নাছরিনের সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফিন এর সঞ্চালনায় আলোচনা ও মৎস্য চাষিদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর সংসদীয় ২৪৩ আসনের সংসদ সদস্য জননেতা এম এ হান্নান এমপি এসব উপকরণ বিতরণ করেন।এসময় তিনি বলেন “মৎস্য চাষকে আরও লাভজনক ও প্রযুক্তিনির্ভর করতে সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। এই উপকরণগুলো চাষিদের উৎপাদন বৃদ্ধি ও খরচ কমাতে সহায়তা করবে। বিশেষ করে এরেটর ব্যবহারের মাধ্যমে মাছের পুকুরে অক্সিজেনের মাত্রা ঠিক রাখা সম্ভব হবে, যা মাছের সুস্থ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরো বলেন,  এম. এ. হান্নান “মৎস্য খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং মাঠ পর্যায়ে সফল চাষ পদ্ধতি সম্প্রসারণের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব। রেজাল্ট ডেমোনস্ট্রেশন কার্যক্রমের মাধ্যমে অন্যান্য চাষিরা বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন এবং আধুনিক প্রযুক্তি গ্রহণে উৎসাহিত হবেন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন। স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ,উপকারভোগী মৎস্য চাষি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়,”ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প”-এর আওতায় ১২ জন রেজাল্ট ডেমোনস্ট্রেশন (জউ) ও প্রদর্শনী চাষির মধ্যে এরেটর মেশিন, চুন,সার,মাছের খাদ্য,পুকুর পাড়ে বৃক্ষরোপণের জন্য বিভিন্ন ফলজ ও বনজ গাছের বীজ ও চারা বিতরণসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। এসব উপকরণ আধুনিক ও পরিবেশবান্ধব মৎস্য চাষ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুনের আন্তরিক আচরণে মুগ্ধ সাংবাদিক মহল

নাসিরনগরে মৎস্য চাষ প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় চাষিদের মাঝে উপকরণ বিতরণ

Update Time : 06:58:53 pm, Sunday, 21 June 2026