Dhaka 11:53 pm, Monday, 27 April 2026

পুলিশের বিশেষ অভিযানে৬কেজি গাঁজাসহ ১যুবকে গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া মোহাম্মদ মস্তু মিয়া:-

ব্রাহ্মণবাড়িয়া জেলায় মাদকবিরোধী অভিযানে ৬ (ছয়) কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার (২৬ এপ্রিল ২০২৬) রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে পরিচালিত এ অভিযানে তাকে আটক করা হয়।
জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ব্রাহ্মণবাড়িয়ার একটি বিশেষ অভিযানে বিজয়নগর থানাধীন সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর মধ্যপাড়া গ্রামে ফজল হক মিয়ার বাড়ির সামনে সড়ক থেকে মো. সাদ্দাম হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সাদ্দাম হোসেন কাশিনগর মধ্যপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত শামসুল হক এবং মাতার নাম মৃত আফিয়া বেগম। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার সন্দেহে নজরদারিতে ছিলেন।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করলে তার হেফাজত থেকে উল্লেখযোগ্য পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়, যা বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় সহকারী উপপরিদর্শক রবিউল হাসনাত বাদী হয়ে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জেলায় মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

২০২৬-এ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে,প্রচারে সুপার স্টার দেব

পুলিশের বিশেষ অভিযানে৬কেজি গাঁজাসহ ১যুবকে গ্রেপ্তার

Update Time : 11:56:44 pm, Sunday, 26 April 2026