Dhaka 12:50 am, Tuesday, 4 August 2026

প্রেমের সম্পর্কের জেরে বিবাহ,জোরপূর্বক অন্যত্র বিয়ের চেষ্টার অভিযোগ

টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা পূর্বপাড়া এলাকার এক তরুণীকে জোরপূর্বক অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে তার পরিবারের বিরুদ্ধে। একই সঙ্গে তার স্বামীর বাড়িতে পুলিশ নিয়ে গিয়ে হয়রানির অভিযোগও করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, হ্নীলা ইউনিয়নের লেদা পূর্বপাড়া এলাকার আব্দুল মোনাফ ও রোকিয়া বেগমের মেয়ে আরজিনা নাসরিন (১৮) এবং দক্ষিণ হ্নীলার নাটমুরাপাড়া এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে মোঃ তারেক (২১) দীর্ঘদিন ধরে একে অপরের পরিচিত ছিলেন। পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

আরজিনা নাসরিনের দাবি, গত ৭ জানুয়ারি ২০২৫ তারিখে ইসলামি শরিয়ত মোতাবেক ৫ লাখ টাকা দেনমোহর ধার্য করে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু বিষয়টি জানার পর তার পরিবার তাকে জোরপূর্বক অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি তার শ্বশুরবাড়ির সদস্যদেরও বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

আরজিনা নাসরিন বলেন,
“আমি পবিত্র কোরআন শরীফ হাতে শপথ করে বলছি, আমার স্বামী মোঃ তারেক ছাড়া অন্য কাউকে বিয়ে করার কোনো সুযোগ নেই।”

তিনি আরও জানান, উভয়ের সম্মতি ও পারস্পরিক আলাপ-আলোচনার ভিত্তিতেই তারা বিবাহের সিদ্ধান্ত নিয়েছেন।

এ ঘটনায় প্রশাসনের প্রতি নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে আরজিনা বলেন,
“আমার শ্বশুরবাড়িতে অন্যায়ভাবে জুলুম-নির্যাতন চালানো হলে আমি বাদী হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।”

তবে এ বিষয়ে অভিযুক্ত পরিবারের বক্তব্য পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বোয়ালিয়া মডেল থানা প্রাঙ্গণে ফলজ-বনজ ও ঔষধি গাছের চারা রোপণ

প্রেমের সম্পর্কের জেরে বিবাহ,জোরপূর্বক অন্যত্র বিয়ের চেষ্টার অভিযোগ

Update Time : 11:49:57 pm, Friday, 22 May 2026