Dhaka 12:51 am, Tuesday, 4 August 2026

ফরিদপুরে তরুণীকে পতিতাপল্লীতে বিক্রির চেষ্টা,আটক ৩

ওবায়দুর রহমান জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর শহরের রথখোলা পতিতাপল্লীতে এক তরুণীকে বিক্রির চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। চাঞ্চল্যকর এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বগুড়ার শারিয়াকান্দি উপজেলার ১৯ বছর বয়সী এক তরুণী ঢাকার ধামরাই এলাকায় মায়ের সঙ্গে বসবাস করে একটি গার্মেন্টসে চাকরি করতেন। সেই সুবাদে অভিযুক্ত মনির শেখ, আলম ফকির ও মুন্নির সঙ্গে তার পরিচয় হয়।

অভিযোগ রয়েছে, বিয়ে ও ভালো চাকরির প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে ফরিদপুরে নিয়ে আসা হয়। কয়েকদিন একটি ভাড়া বাসায় রাখার পর গত ২১ মে সকালে তাকে রথখোলা পতিতাপল্লীতে নেওয়া হয়।

সেখানে পৌঁছে তরুণী বুঝতে পারেন তাকে বিক্রির চেষ্টা চলছে। এ সময় তিনি বাধা দিলে অভিযুক্তরা জোরপূর্বক ভিতরে নেওয়ার চেষ্টা করে। পরে সাহসিকতার সঙ্গে চিৎকার করে পালিয়ে পাশের একটি দোকানে আশ্রয় নেন।

তরুণীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তিন অভিযুক্তকে আটক করে এবং পুলিশে খবর দেয়। পরে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তরুণীকে উদ্ধার করে এবং আটক ব্যক্তিদের থানায় নিয়ে যায়।

এ ঘটনায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ, ২০২৬-এর বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরও দুই অভিযুক্ত পলাতক রয়েছে এবং তাদের আটকের চেষ্টা চলছে।

পুলিশের ভাষ্য, ঘটনার সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বোয়ালিয়া মডেল থানা প্রাঙ্গণে ফলজ-বনজ ও ঔষধি গাছের চারা রোপণ

ফরিদপুরে তরুণীকে পতিতাপল্লীতে বিক্রির চেষ্টা,আটক ৩

Update Time : 01:32:11 pm, Saturday, 23 May 2026