
মাহবুব হোসেন মেজর দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল
মোহাম্মদ আরিফ- উজ জামান, পি এস সির দিগ নির্দেশনায় আজ ৭ জুন দিন ব্যাপী ফুলবাড়ীর বিভিন্ন সিমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট ও দেশীয় যৌন উত্তেজক সিরাপ বিপুল পরিমানে উদ্ধার করেন।
ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড ব্যাটলিয়েন চৌঠা, দাইনুর, সুন্দরা, খাঁনপুর বি ও পি ও ডপসী স্হায়ী পোষ্টের বিজিবি সিমান্ত এলাকায় পৃথক পৃথক ৫ টি অভিয়ান চালিয়ে বিপুল পরিমানে মালিকবিহীন ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেড ও দেশীয় যৌন উত্তেযক সিরাপ উদ্ধার করেন।
মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান চালিয়ে মালিকবিহীন ১হাজার ৬৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ১হাজার ১৯১ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সর্বমোট সিজার মূল্য- ৩ লক্ষ ১৩ হাজার ৫০টাকা।
ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।
মাহবুবর রহমান মেজর 






















