Dhaka 3:00 am, Wednesday, 5 August 2026

বাংলাদেশ প্রেস ক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

  • Reporter Name
  • Update Time : 12:40:03 pm, Tuesday, 19 May 2026
  • 8 Time View

জাহাঙ্গীর আলম জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

“জনস্বার্থে সাংবাদিকতা এবং সাংবাদিকতায় নিরাপত্তার লক্ষ্যে… জাগো” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ প্রেস ক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে উদযাপিত হয়েছে।
রবিবার (১৮ মে ২০২৬) স্থানীয় সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রেস ক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি সাংবাদিক মো: এনামুল হক আরিফ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক মো: আবু তাহের-এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে যৌথভাবে উপস্থাপনা করেন নুজবা ইসলাম খান, শাহীনুর তানভীর ও সুমন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও সাংবাদিকদের অধিকার রক্ষায় বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রধান বিশিষ্ট সাংবাদিক ফরিদ খান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন ডা: মো: নোমান মিয়া।
সকাল ১০টা থেকে শুরু হওয়া এ আয়োজনে বক্তারা বলেন, বর্তমান সময়ে দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং পেশাগত মর্যাদা রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
বক্তারা আরও উল্লেখ করেন, সরকারি অনুমোদিত দেশব্যাপী প্রায় ৭০০ শাখা নিয়ে বাংলাদেশ প্রেস ক্লাব দেশের অন্যতম বৃহৎ সাংবাদিক সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখাও ভবিষ্যতে জনস্বার্থে আরও কার্যকর ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
আলোচনা সভা, প্রশিক্ষণ কর্মশালা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে বিকেল ৪টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম

বাংলাদেশ প্রেস ক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

Update Time : 12:40:03 pm, Tuesday, 19 May 2026