Dhaka 3:41 pm, Tuesday, 21 April 2026

বাগমারা’য় উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন

মো: জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার,রাজশাহী

রাজশাহীর ঐতিহ্যবাহী বাগমারা ডিগ্রি কলেজে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে।

আজ সকালে কলেজ প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নববর্ষের বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

ঐতিহ্যবাহী পান্তা উৎসব

বাঙালির চিরায়ত সংস্কৃতিকে ধারণ করে প্রতি বছরের ন্যায় এবারও কলেজ মাঠে পান্তা ভাত খাওয়ার আয়োজন করা হয়। গ্রামীণ আবহে সাজানো এই পান্তা উৎসবে কলেজের অধ্যক্ষ, শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীরা একসঙ্গে বসে বাঙালিয়ানা খাবারে মেতে ওঠেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাগমারা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ জিয়াউল আলম। তিনি উপস্থিত সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন,বাঙালির কৃষ্টি ও সংস্কৃতি আমাদের গর্ব। নতুন প্রজন্মকে আমাদের শেকড়ের সাথে পরিচয় করিয়ে দিতেই আমরা প্রতি বছর এমন আয়োজন করে থাকি। ১৪৩৩ বঙ্গাব্দ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও সমৃদ্ধি।

পান্তা উৎসবের পাশাপাশি কলেজ চত্বরে আয়োজন করা হয় ছোট পরিসরের সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনভর শিক্ষার্থীদের পদচারণায় কলেজ মাঠ এক মিলনমেলায় পরিণত হয়। বর্ষবরণ উপলক্ষে পুরো কলেজ এলাকায় বিরাজ করছে এক উৎসবমুখর পরিবেশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয়

বাগমারা’য় উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন

Update Time : 03:33:12 pm, Tuesday, 14 April 2026