Dhaka 8:54 pm, Thursday, 25 June 2026

বালিয়াকান্দিতে দুর্বৃত্তের হামলায় বাড়ীঘর ভাঙচুর, থানায় অভিযোগ দায়ের

রাজবাড়ীর বালিয়াকান্দিতে দুর্বৃত্তের হামলায় বাড়ীঘর ভাঙচুর থানায় অভিযোগে দায়ের করা হয়েছে।

রোববার (১০ আগষ্ট) দুপুরে জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বারুগ্রাম এলাকায় এই ভাঙচুরের ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বারুগ্রামের আব্দুর রহমান মন্ডলের বাড়ীতে একই গ্রামের কিছু দূর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। কিছু বুঝে উঠার আগেই ভাঙচুর করে ভুক্তভোগীর গরুর গোয়াল, ওয়াশরুম, রান্নাঘরসহ কয়েকটি স্থাপনা। এসময় এলাকার অনেকেই দুর্বৃত্তকারীদের ভাঙচুরের দৃশ্য দেখতে থাকেন। দুর্বৃত্তদের হাতে দেশীয় অস্ত্রসস্ত্র থাকায় তাদের প্রতিহত করতে কেউ এগিয়ে আসেন নাই। এবিষয়ে আব্দুর রহমানের ছেলে ক্ষুদ্র ব্যবসায়ী মোঃ আল আমিন মন্ডল বাদী হয়ে বালিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন, চান বক্স বেপারীর ছেলে আহেদ আলী বেপারী (৬০), জমির বেপারী (৬২), জাহিদ বেপারী (৫৫), আহেদ আলী বেপারীর ছেলে উজ্জল বেপারী (২৮), লাল চাঁদ বেপারী (২৭), সুমন বেপারী (২৬), সুজন বেপারী (২৩), শাহ আলম বেপারীর ছেলে অহিদুল বেপারী (৪০), জাহিদ বেপারীর ছেলে মহিন উদ্দিন বেপারী (২৩), হযরত বেপারীর ছেলে নয়ন বেপারী (৩৬), নার্সারী আড়কান্দী গ্রামের ইশারত আলী (৪৫), অহিদুল ইসলাম (৩২) সহ অজ্ঞাত ৫/৬ জন। বিবাদী করা হয়।

অভিযোগের বাদী মোঃ আল আমিন মন্ডল জানান, অভিযোগে লিখিত সকলেই এলাকায় ভূমি দসু ও সন্ত্রাসী হিসেবে পরিচিত। দীর্ঘ ৭ বছর আগে আমার বাবা জমি ক্রয়ের মাধ্যমে বসতবাড়ী নির্মাণ করে শান্তিপূর্নভাবে ভোগদখলে আছে। এসএ দলিল মূলে আমাদের বসতভিটা সব ঠিকঠাক থাকলেও বিএস জরিপে এসে সামান্য সরে যাওয়ায় অভিযুক্তরা সম্প্রতি আমার বসতবাড়ী দাবী করছে। অথচ তাদের দলিল, রেকর্ড অনুযায়ী তাদের কোন জমির কমতি নেই। ভূমি দস্যু প্রকৃতির হওয়ায় বিভিন্ন সময় তারা আমাদের জমি জবরদখলের চেষ্টা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১০ আগষ্ট জোটবদ্ধ হয়ে অসৎ উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসস্ত্র লোহার রড, চাপাতি, ছ্যান, দা, কাঠের বাটাম, বাঁশের লাঠি নিয়ে আমাদের বসতবাড়ীতে হামলা চালায়। এসময় আমরা সকলে জীবন রক্ষার্থে ঘরের মধ্যে প্রবেশ করলে অভিযুক্তরা বাইরে থেকে দরজায় শিকল দিয়ে আটকিয়ে রেখে। এসময় আমাদের বাড়ী সংলগ্ন দোকান ঘর ভাংচুর করে দোকানের কসমেটিক্স সামগ্রী লুটপাট করে অনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করে এবং ক্যাশবাক্সে থাকা নগদ ২৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

তিনি আরও বলেন, আমি জাতীয় পরিসেবা নাম্বার ৯৯৯ এ ফোন করে থানা পুলিশের সহযোগিতা কামনা করি। আমাদের ডাক চিৎকারে লোকজন আগিয়ে এলে অভিযুক্তরা আমাদের বাড়ী ঘর ভাঙচুর ও দোকানপাট লুট করে ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার সময় তারা হুমকি দিয়ে বলে যায় এবিষয়ে কোনপ্রকার থানা পুলিশ করলে পরবর্তীতে তোদের বাড়ীতে পূনরায় হামলা করে বাড়ীঘরে আগুন দিয়ে সবগুলোকে হত্যা করে ফেলবো।

এলাকার বেশ কয়েকজন বলেন, আব্দুর রহমান মন্ডলের পরিবারের সাথে পাশের বাড়ীর লোকজনের দীর্ঘদিন যাবৎ জমাজমি সংত্রান্ত ঝামেলা চলে আসছে। এর ধারাবাহিকতায় রোববার দুপুরে একটি হামলার ঘটনা ঘটেছে। তবে আমরা চাই আইনের মাধ্যমে এর একটা সুষ্ঠ সমাধান হোক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

উখিয়ায় মাদক পাচার রুখে দিল বিজিবি, উদ্ধার ১ লাখ ইয়াবা

বালিয়াকান্দিতে দুর্বৃত্তের হামলায় বাড়ীঘর ভাঙচুর, থানায় অভিযোগ দায়ের

Update Time : 04:01:06 pm, Monday, 11 August 2025