
ড.শাহিদা রফিক এর মৃত্যুতে জেলা বিএনপির সভাপতি প্রার্থীর ফজলুল কাদের লুটু ভাইয়ের শোক বার্তা
নিজস্ব প্রতিবেদক কামরুজ্জামান কাজল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি,র চেয়ারপার্সনে উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া’র সহধর্মিনী অধ্যাপক ড. শাহিদা রফিক আজ সকাল ১১:৩০ মিনিটের সময় রাজধানীর ধানমন্ডিস্থ ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।

অধ্যাপক ড. শাহিদা রফিক এর আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। তিনি ছিলেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ এবং শহীদ জিয়ার নীতি ও আদর্শের প্রতি তাঁর ছিল গভীর আস্থা। গণতন্ত্র পুনরুদ্ধারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তিনিও সক্রিয় অংশগ্রহণ করেছেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তাঁর মতো একজন শিক্ষাবিদের পরামর্শ অত্যন্ত জরুরী ছিল।

আমি মোঃ ফজলুল কাদের লুটু,বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্র কমিটির সাংগঠনিক সম্পাদক ও শেরপুর জেলা সমবায় ব্যাংকের সাবেক সফল চেয়ারম্যান এবং শেরপুর জেলা বিএনপির সভাপতি প্রার্থী হিসাবে,জেলা বাসীর পক্ষ থেকে সমব্যেদনা জ্ঞাপন করছি অধ্যাপক ড.শাহিদা রফিক এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।
নিজস্ব প্রতিবেদক 


















