Dhaka 12:33 pm, Wednesday, 17 June 2026

বৃক্ষরোপণ ও বর্জ্য ব্যবস্থাপনায় জনসচেতনতা বাড়াতে সেনা জোনের সভা

এম এস শ্রাবণ মাহমুদ, স্টাফ রিপোর্টার

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং অর্গানিক কম্পোস্ট সার প্রস্তুতকরণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টায় নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান (পিএসসি)।

এ সময় জোনের উপ-অধিনায়ক, অ্যাডজুট্যান্ট, কৃষি কর্মকর্তা, বন বিভাগের কর্মকর্তা, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, নানিয়ারচর থানা প্রতিনিধি, নানিয়ারচর বাজার কমিটির সভাপতি, সাংবাদিকবৃন্দ, গ্রাম পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা বিএনপির সভাপতিও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব, প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা, পরিবেশ দূষণ প্রতিরোধ এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বক্তারা পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সমাজের সকল স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান বলেন, পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন এবং সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ সংরক্ষণে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় গৃহস্থালি ও কৃষিজ বর্জ্য ব্যবহার করে অর্গানিক কম্পোস্ট সার তৈরির পদ্ধতি, এর পরিবেশগত ও অর্থনৈতিক সুফল এবং কৃষিক্ষেত্রে জৈব সারের ব্যবহার বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের জৈব সার উৎপাদনের মাধ্যমে পরিবেশ দূষণ কমানো, মাটির উর্বরতা বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থার প্রসারে উদ্বুদ্ধ করা হয়।

এছাড়া উপস্থিত বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং জৈব সার উৎপাদনের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। নানিয়ারচর উপজেলাকে পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও মতবিনিময় করা হয়।

সভায় বক্তারা আশা প্রকাশ করেন, নানিয়ারচর সেনা জোন ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি, টেকসই কৃষি উন্নয়ন এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বড় সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে একটি কথা ,শুনতে কঠিন লাগলেও এটাই বাস্তব সত্য।

বৃক্ষরোপণ ও বর্জ্য ব্যবস্থাপনায় জনসচেতনতা বাড়াতে সেনা জোনের সভা

Update Time : 10:44:20 pm, Tuesday, 16 June 2026