Dhaka 12:27 am, Friday, 3 July 2026

বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪তম জন্মদিবস পালিত হয়েছে।

বুধবার (১ অক্টোবর) সকাল ১০টায় বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদন্ডী ৩নং ওয়ার্ডের বিনয়বাঁশী জলদাসের বাস্তুভিটায় সমাধি প্রাঙ্গণে ভাস্কর্য চত্বরে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে শিল্পীর ভাস্কর্যে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক বিপ্লব জলদাসের সঞ্চালনায় এবং শিল্পীগোষ্ঠীর সিনিয়র সহ-সভাপতি ও ন্যাশনাল প্রেস সোসাইটির চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক নয়ন শীলের সভাপতিত্বে আলোচনা সভায়
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক কানিজ ফাতেমা, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ লুৎফুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ সিরাজুল ইসলাম ও বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক অধীর বড়ুয়া।

এ সময় স্বাগত বক্তব্য বক্তব্য রাখেন বিনয়বাঁশীর ছেলে আন্তর্জাতিক ঢোলবাদক শিল্পী বাবুল জলদাস ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষক সত্যপ্রিয় শীল। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি সাংবাদিক সবুজ ভদ্র (অরণ্য), সহ-সাধারণ সম্পাদক বকুল বড়ুয়া, কোষাধ্যক্ষ কালীপদ দাস, সাংগঠনিক সম্পাদক আশুতোষ দাস, সাংস্কৃতিক সম্পাদক বিধান দাস, সহ-সাংস্কৃতিক সম্পাদক মোঃ এসকান্দর, সাহিত্য ও পাঠাগার সম্পাদক শিক্ষক প্রদুল কান্তি দে, সাংবাদিক রুবেল, ন্যাশনাল প্রেস সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহ-সভাপতি প্রকৌশলী সুজন রায়, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের রুবেল, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম মামুন,সবুজ রায়,সাংবাদিক এম আর তাওহীদ,
সাংবাদিক এস এম শাহেদ হোসাইন ছোটন,
সাংবাদিক তাজুল ইসলাম মানিক, এতে আরো উপস্থিত ছিলেন উজ্জ্বল চৌধুরী, সংগীতশিল্পী মানিক আচার্য্য, ঠাকুর দাস, পুলিন দাস, সংগঠনের নির্বাহী সদস্য – প্রীতি দাস, শিমু দাস, বর্ষা দাশ, ঋত্বিকা দাস, রিপা দাস, পুষ্পিতা দাশ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বিনয় বাঁশীর শিল্পকর্ম চর্চা বেশি প্রয়োজন। যেভাবে সমাজে কুসংস্কার অন্ধবিশ্বাস ও সংস্কৃতি বিমূকতা বিরাজ করছে সেখানে বিনয় বাঁশীর চর্চা অপরিহার্য হয়ে পড়েছে। সমাজকে আলোকিত করতে হলে অন্ধকার দূর করতে হলে ও সমাজকে মাদক মুক্ত রাখতে হলে বিনয়বাঁশীর আলোয় আলোকিত হতে হবে। বিনয়বাঁশীকে সাথে রাখতে হবে। একুশে পদকপ্রাপ্ত রমেশ শীল, শেফালী ঘোষ ও বিনয় বাঁশী এই গুণী শিল্পীরাই বোয়ালখালী তথা পুরো দেশকে সমৃদ্ধ করেছে।

উল্লেখ্য, বাদনশিল্পী বিনয়বাঁশী জলদাস ১৯১১ সালে বোয়ালখালীর পূর্ব গোমদন্ডী ছন্দারিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। এ ঢোলবাদনের নৈপূর্ণতা ২০০১ সালে একুশে পদকে ভূষিত হন। ২০০২ সালের ৫ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শিবির নেতা সাইফুল্লাহ হত্যা মামলার প্রধান আসামি যুবদল সভাপতি মুকুল গ্রেপ্তার।

বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত

Update Time : 04:45:04 pm, Wednesday, 1 October 2025