
বোয়ালখালীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে শিক্ষক/ধর্মীয় ও কমিউনিটি লিডারগণের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ (স্বাধীনতায়) অনুষ্ঠিত এ সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ, এতে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রণ ডা. তোফায়েল, বিশ্ব স্বাস্থ্য সংস্থার চট্টগ্রাম জেলার সার্ভেইল্যান্স মেডিকেল অফিসার ডা. জাহিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হারুন উর রশীদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন এর প্রতিনিধি সহ উপজেলার সকল প্রধান শিক্ষক ও মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই মো. জিহাদ।
উক্ত সভায় দেশব্যাপী আসন্ন টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন এ বোয়ালখালী উপজেলার ৯ মাস হতে ১৫ বছর বয়সী সকল শিশুকে টাইফয়েড টিকার আওতায় আনতে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় ও দ্রুত অনলাইন জন্মনিবন্ধনের মাধ্যমে উদ্দীষ্ট জনগোষ্ঠীর সকলকে অনলাইন টাইফয়েড ভ্যাকসিন নিবন্ধন টিকা কার্ড সংগ্রহের নির্দেশনা দেয়া হয়। টিকা প্রদানের দিন বিদ্যালয় এ আসার পূর্বে ভরপেট খেয়ে আসার জন্য এবং টিকা প্রদানের পর কমপক্ষে আধা ঘন্টা টিকাকেন্দ্রে অবস্থান এর ব্যবস্থা করার জন্য সকল শিক্ষককে অনুরোধ করা হয়।
বিপ্লব দাস : (চট্টগ্রাম) বিশেষ প্রতিনিধি-ঃ 

























