Dhaka 12:51 am, Tuesday, 4 August 2026

মহাদেবপুরে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে

  • Reporter Name
  • Update Time : 01:43:26 pm, Friday, 22 May 2026
  • 22 Time View

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি:-

নওগাঁর মহাদেবপুর উপজেলায় যৌতুকের দাবিতে রেহানা (২০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা আত্মগোপনে রয়েছেন।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত রেহানা নওগাঁর বক্তারপুর এলাকার বাসিন্দা সোহেল রানার মেয়ে। ২০২২ সালের এপ্রিল মাসে মহাদেবপুর উপজেলার সুলতানপুর এলাকার রতনের সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়। বিয়ের সময় মেয়ের সুখের কথা চিন্তা করে কনের পরিবার সাধ্যমতো নগদ ১ লাখ টাকা,আসবাবপত্রসহ প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী দিয়ে ধুমধামের মধ্য দিয়ে মেয়েকে বিদায় দেন। তাদের দাম্পত্য জীবনে তিন বছরের একটি পুত্রসন্তানও রয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই রতন ব্যবসার কথা বলে রেহানার বাবার কাছে অতিরিক্ত ৩ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল। কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে এত বড় অঙ্কের টাকা দেওয়া সম্ভব না হওয়ায় রেহানাকে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হতো। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে নিয়মিত পারিবারিক কলহ চলছিল বলে জানা যায়।

অভিযোগ রয়েছে, গত বৃহস্পতিবার (২২ মে) রাতে যৌতুকের টাকার দাবিতে রেহানার ওপর আবারও নির্যাতন শুরু করে তার স্বামী রতন। এ সময় রতনের মা জহুরা বেগমও নির্যাতনে অংশ নেন। একপর্যায়ে একটি শক্ত বাঁশ দিয়ে রেহানার মাথায় আঘাত করা হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপরও তার ওপর নির্মমভাবে মারধর চালানো হয়। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের।

ঘটনার পর স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রেহানার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের পরিবার জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী রতন ও তার বাবা-মা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, যৌতুকের মতো সামাজিক ব্যাধির কারণে আরেকটি প্রাণ ঝরে পড়ায় এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল এ ধরনের ঘটনার কঠোর বিচার দাবি করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বোয়ালিয়া মডেল থানা প্রাঙ্গণে ফলজ-বনজ ও ঔষধি গাছের চারা রোপণ

মহাদেবপুরে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে

Update Time : 01:43:26 pm, Friday, 22 May 2026