
মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি।
নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় আকস্মিকভাবে মাতাজীহাট পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি তদন্ত কেন্দ্রের সার্বিক কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা রক্ষায় গৃহীত পদক্ষেপ এবং জনসেবার মান বিস্তারিতভাবে পর্যালোচনা করেন। এ সময় তিনি দায়িত্বরত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণকে আন্তরিক ও দ্রুত সেবা প্রদানের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় মাতাজীহাট বাজারে স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও সুধীজনের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চুরি-ডাকাতি প্রতিরোধ, সড়ক নিরাপত্তা এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
তিনি উপস্থিত জনসাধারণের মতামত ও পরামর্শ গুরুত্বসহকারে শোনেন এবং নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় স্থানীয় ব্যবসায়ী ও সুধীজন পুলিশ প্রশাসনের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
পরিদর্শন ও মতবিনিময় কর্মসূচি এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করে।
মোঃ মমিন আলী 






















