
মিঠাপুকুরের প্রকল্পের টাকা নয় ছয় করে আত্মসাৎ
আব্দুল হালিম, স্টাফ রিপোর্টার, রংপুর:
রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়হযরতপুর ইউনিয়ন এর ২ নং ওয়ার্ড গিরাই মধ্যপাড়া কবরস্থানে মাটি ভরাট ও উন্নয়ন প্রকল্পের নয় ছয় করেছেন প্রকল্প কমিটির সভাপতি। মাটি ভরাট না করে ২০ হাজার টাকার প্রাচীর করেছেন এলাকাবাসীর অভিযোগ।
যার প্রকল্প নং ১৫/২ বরাদ্দ ৯ মে: টন, ২০২৩- ২০২৪ অর্থবছর।প্রকল্প সভাপতি মোঃ জোয়াদ আলী টিটু। নাম মাত্র কাজ করে ভূয়া বিল ভাউচার দিয়ে সিংহভাগ টাকা আত্মসাৎ করেছেন বলে এলাকাসী জানান। গতকাল বুধবার সকালে সরেজমিনে অনুসন্ধান চালাতে গিয়ে মিলেছে এ তথ্য ও চিত্র।
Reporter Name 


















