
আব্দুল হালিম, ব্যুরো প্রধান, রংপুর:
ডাকাতি, ছিনতাই, চুরি, মাদক সিন্ডিকেট, স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম এবং প্রশাসনিক দুর্নীতি নির্মুলের দাবিতে বিক্ষোভ করেন স্থানীয় ছাত্র- জনতা। বিক্ষোভকারীরা নিরাপদ মিঠাপুকুর চাই ফেস্টুন ও ব্যানারে লেখে আজ ২১ মে ২০২৬ বৃহস্পতিবার বিকালে মিঠাপুকুর ওভারব্রিজের নিচে, থানা চত্বরে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে পৃথক পৃথক বিক্ষোভ প্রদর্শন করে।
আন্দোলনকারীরা অধ্যাপক গোলাম রব্বানী এমপি, উপজেলা নির্বাহী অফিসার মোঃ পারভেজ ও মিঠাপুকুর থানার ওসি মোঃ এরশাদুল হক এর কাছে তাদের ৫ দফা দাবি জানিয়ে ৭ দিনের আল্টিমেটাম দেন। সাম্প্রতিক সময়ে মিঠাপুকুরে রোড ডাকাতি ছিনতাই চুরি ব্যপকভাবে বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ শংকিত হয়ে পড়েছেন।##
Md.Abdul Halimbin
Mob- 01724122132
journalisthalim@gmail.com
মোঃ আব্দুল হালিম 











