Dhaka 2:48 pm, Thursday, 23 April 2026

মোহনগঞ্জে ইভটিজিংয়ের দায়ে দুই বখাটের দন্ড মানিক তালুকদার

মোহনগঞ্জ নেত্রকোনা প্রতিনিধি:-

নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পৌর শহরের শিয়ালজানি কালপাড়ের গোডাউন মোড় এলাকায় বুধবার (১৫ই এপ্রিল-২৬) বিকাল সাড়ে চার ঘটিকায় এ ঘটনা ঘটে।

মোহনগঞ্জ মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মনিষা রহমান কলেজ ছুটি শেষে বাসায় ফেরার পথে প্রায় সময়ই কয়েকজন বখাটে উত্যক্ত করতো। এ ব্যাপারে ভুক্তভোগী তার অভিভাবকদের জানালে অভিভাবকগণ বিষয়টি থানা প্রশাসনকে অবগত করেন।

প্রতিদিনের মতো আজ বিকেলে কলেজ থেকে ফেরার পথে গোডাউন মোড় শিয়ালজানি খালপাড় সেতুতে আজও তাকে অশালীন ভাষায় টিজ করে বখাটেরা। সাথে সাথে থানায় কল করে জানালে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. হাফিজুল ইসলাম হারুন অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

মোহনগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) এম.এ কাদেরের নেতৃত্বে তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের বিরুদ্ধে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডিতরা হলেন, উপজেলার ১ নং বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের পাবইপাড়া গ্রামের সৈয়দ আজিজুল হক চৌধুরীর ছেলে সৈয়দ মাকসুদুল হক চৌধুরী সিয়াম (২২) এবং পৌরশহরের টেংগাপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রুনেল মিয়া (২৩)।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বিষয়টি নিশ্চিত করে জানান, “ছাত্রীদের ইভটিজিং করার সময় তাদের আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। দন্ডিতদের আগামীকাল সকালে যথাযথ আইনগত প্রক্রিয়ায় কারাগারে পাঠানো হবে। তিনি আরও বলেন, ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

মানিক তালুকদার
মোহনগঞ্জ, নেত্রকোনা।
০১৭১২-৮৬১৭৯৬

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বেনাপোলে অমানুষিক নির্যাতনের পর হত্যা,মরদেহ ফেলে গেল ধানক্ষেতে

মোহনগঞ্জে ইভটিজিংয়ের দায়ে দুই বখাটের দন্ড মানিক তালুকদার

Update Time : 09:39:34 pm, Wednesday, 15 April 2026