Dhaka 1:54 am, Tuesday, 4 August 2026

যশোরের শার্শায় একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, জন্মের পরপরই সবার মৃত্যু

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি:
যশোর জেলার শার্শা উপজেলায় হিডি ইউনিয়ন পরিষদ এলাকায় এক হৃদয়বিদারক ঘটনার জন্ম দিয়েছেন জান্নাতি বেগম নামে এক গৃহবধূ। তিনি একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেও জন্মের পরপরই একে একে সব নবজাতকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়,উপজেলার ডিহি ইউনিয়ন কাশিপুর উত্তরপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী আকরামুল হোসেনের স্ত্রী জান্নাতি বেগম দীর্ঘদিন ধরে গর্ভাবস্থায় চিকিৎসাধীন ছিলেন। রোববার (১৭ মে) হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে প্রথমে যশোরের একটি বেসরকারি ক্লিনিক “একতা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার”-এ নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়ে দ্রুত ঢাকায় উন্নত চিকিৎসার পরামর্শ দেন।
পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করেন। সোমবার (১৮ মে) বিকেলে নরমাল ডেলিভারির মাধ্যমে জান্নাতি বেগম একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেন। নবজাতকদের মধ্যে তিনজন ছেলে ও দুইজন মেয়ে সন্তান ছিল বলে পরিবার ও হাসপাতাল এর সূত্রে জানা গেছে।
কিন্তু জন্মের পরপরই একে একে পাঁচ নবজাতকের মৃত্যু হয়। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাদের বাঁচানো সম্ভব হয়নি বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। একই দিনে সন্ধ্যা ১৯:৩৫ মিনিটে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পাঁচ নবজাতককে দাফন করা হয়।
এ ঘটনায় পরিবারে নেমে এসেছে গভীর শোক। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দারাও এমন মর্মান্তিক ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম এবং পরক্ষণেই তাদের মৃত্যু এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
বর্তমানে মা জান্নাতি বেগম চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

প্রেরক:
মো. মনির হোসেন
বেনাপোল প্রতিনিধি, যশোর
মোবাইল: ০১৮৩৫-০১৯৪৩১
তারিখ: ১৮/০৫/২০২৬

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বোয়ালিয়া মডেল থানা প্রাঙ্গণে ফলজ-বনজ ও ঔষধি গাছের চারা রোপণ

যশোরের শার্শায় একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, জন্মের পরপরই সবার মৃত্যু

Update Time : 11:23:47 pm, Monday, 18 May 2026