Dhaka 2:13 pm, Thursday, 23 April 2026

রংপুরে জাল নোট চক্রে র‌্যাবের অভিযান,সরঞ্জামসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক মোঃ জাহাঙ্গীর আলম:-
রংপুরের গংগাচড়া উপজেলায় জাল নোট তৈরির একটি চক্রের সন্ধান পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। যৌথ অভিযানে ১ লাখ ৯২ হাজার ৫০০ টাকার জাল নোট ও সংশ্লিষ্ট সরঞ্জামসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত মোঃ রুবেল মিয়া (৩৪) উপজেলার দক্ষিণ চেংমারী এলাকার বাসিন্দা।

র‌্যাব-১২ (সিরাজগঞ্জ) ও র‌্যাব-১৩ (রংপুর)-এর যৌথ অভিযানে ৩১ মার্চ বিকেলে তার বাড়িতে অভিযান চালিয়ে এসব জাল নোট ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

এর আগে ২৯ মার্চ পৃথক অভিযানে ১৩ লাখ ১৫ হাজার ৭০০ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করে র‌্যাব। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই পরবর্তী এই অভিযান পরিচালিত হয়।

র‌্যাব জানায়, রুবেল মিয়া দীর্ঘদিন ধরে জাল নোট তৈরি করে তা আসল টাকার সঙ্গে মিশিয়ে বাজারে ছাড়তেন।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, প্রতারণা ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বেনাপোলে অমানুষিক নির্যাতনের পর হত্যা,মরদেহ ফেলে গেল ধানক্ষেতে

রংপুরে জাল নোট চক্রে র‌্যাবের অভিযান,সরঞ্জামসহ গ্রেফতার ১

Update Time : 03:49:53 pm, Wednesday, 1 April 2026