Dhaka 4:47 pm, Monday, 15 June 2026

রাজশাহীতে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুর্গম চরের ৭০০ মানুষ

  • Reporter Name
  • Update Time : 06:54:17 pm, Sunday, 14 June 2026
  • 9 Time View

নিজস্ব সংবাদদাতা
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দুর্গম চর আষাড়িয়াদহ ইউনিয়নে দুস্থ ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার আয়োজিত দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পে প্রায় ৭০০ রোগীকে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবির উদ্যোগে সকাল ৯টায় আষাড়িয়াদহ কানাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্যাম্পের আয়োজন করা হয়। এতে রাজশাহী মেডিকেল কলেজের চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা দেন। পুরো কার্যক্রম তদারকি করেন রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার।বাংলাদেশ
দুর্গম চরাঞ্চলে সহজলভ্য না হওয়ায় বিজিবির এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা জানান, চরাঞ্চলে মানসম্মত চিকিৎসা পাওয়া অত্যন্ত কঠিন। বিজিবির এই উদ্যোগে এলাকার সাধারণ মানুষ ব্যাপকভাবে উপকৃত হয়েছেন। তারা নিয়মিতভাবে এ ধরনের চিকিৎসা ক্যাম্প আয়োজনের দাবি জানান।

স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা বলেন, চর আষাড়িয়াদহ উপজেলা ও জেলা সদর থেকে বিচ্ছিন্ন একটি জনপদ। এখানে একটি স্বাস্থ্যকেন্দ্র থাকলেও চিকিৎসক সংকট ও ওষুধের অভাবে দীর্ঘদিন ধরে নিয়মিত স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। ফলে সামান্য চিকিৎসার জন্যও চরবাসীকে নদী পেরিয়ে দূরবর্তী এলাকায় যেতে হয়।
তারা চরাঞ্চলের মানুষের নিয়মিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এলাকায় একটি আধুনিক ও মানসম্মত চিকিৎসাকেন্দ্র স্থাপনের দাবি জানান।

স্থানীয় সচেতন মহলের মতে, সীমান্ত এলাকার জনসাধারণের কল্যাণে বিজিবির এ ধরনের মানবিক উদ্যোগ শুধু চিকিৎসাসেবা নিশ্চিত করছে না, বরং সাধারণ মানুষের সঙ্গে সীমান্তরক্ষী বাহিনীর সম্পর্ক আরও সুদৃঢ় করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বাগমারার গোয়ালকান্দিতে মাদকের বিস্তার: প্রশাসনের নজরদারি দুর্বলতার অভিযোগ

রাজশাহীতে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুর্গম চরের ৭০০ মানুষ

Update Time : 06:54:17 pm, Sunday, 14 June 2026