Dhaka 9:45 pm, Sunday, 21 June 2026

রোগীদের দুর্ভোগ কমাতে সিংড়া হাসপাতালে ৩৫টি ফ্যান দিলেন এমপি আনু

মোঃ ইব্রাহিম আলী,সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের গরমের দুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়ন থেকে ৩৫টি বৈদ্যুতিক ফ্যান দিয়েছেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
শনিবার (২০ জুন)দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এমপি আনুর পক্ষ থেকে ৮টি অ্যাডজাস্ট ফ্যান ও ২৭টি সিলিং ফ্যান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মুজাহিদুল ইসলাম খোকনের হাতে তুলে দেন উপজেলা ডায়াবেটিকস সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন মাস্টার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হিরাদুল ইসলাম হিরো, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি শারফুল ইসলাম, সাবেক কমিশনার রফিকুল ইসলাম, বিএনপি নেতা হানিফুজ্জামানসহ অনেকে।
মিলন হোসেন মাস্টার জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন দূর-দূরান্তের বিভিন্ন গ্রাম থেকে অসংখ্য রোগী চিকিৎসা নিতে আসেন। গরমের সময়ে এসব রোগী ও তাদের স্বজনদের ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে মহিলা ও পুরুষ ওয়ার্ডে থাকা ফ্যানের সংখ্যা পর্যাপ্ত না হওয়ায় সমস্যা হচ্ছিল। এ অবস্থায় এমপি মহোদয়ের তহবিল থেকে ৩৫টি ফ্যান দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, নতুন ফ্যানগুলো চিকিৎসা নিতে আসা রোগীদের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে এবং স্বাস্থ্যসেবা পরিবেশ আরও আরামদায়ক হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাইবান্ধার সাঘাটায় স্কুল কমিটির জেরে সংঘর্ষ, ছুরিকাঘাতে ছাত্রশিবির নেতা নিহত, আহত ১

রোগীদের দুর্ভোগ কমাতে সিংড়া হাসপাতালে ৩৫টি ফ্যান দিলেন এমপি আনু

Update Time : 11:19:33 pm, Saturday, 20 June 2026