Dhaka 6:13 pm, Thursday, 25 June 2026

শিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

ফয়সাল রহমান জনি, গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন শিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং মামলার মূল আসামিদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১১টায় সাঘাটাবাসীর উদ্যোগে সাঘাটা উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহত সাইফুল্লাহ বারীর পরিবার, আত্মীয়-স্বজন, আহত শিবির কর্মী সালাউদ্দিনের স্বজন এবং উপজেলা জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন নিহত সাইফুল্লাহ বারীর বড় ভাই ফারুক আজম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাঘাটা উপজেলা সভাপতি সাজেদুর রহমান এবং বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক সরকার।

বক্তব্যে ফারুক আজম বলেন, “আমার ভাইকে প্রকাশ্যে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। যারা এ ঘটনায় জড়িত, তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

সাঘাটা উপজেলা ছাত্রশিবির সভাপতি সাজেদুর রহমান বলেন, “সাইফুল্লাহ বারী সংগঠনের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। প্রকাশ্যে সংঘটিত এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে। আমরা অবিলম্বে পলাতক আসামিদের গ্রেপ্তার এবং ঘটনায় জড়িত সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মামলার কয়েকজন আসামি এখনও পলাতক থাকায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বিরাজ করছে। তারা দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

হত্যাকাণ্ডের পটভূমি

উল্লেখ্য, গত ২১ জুন বিকেলে সাঘাটা উপজেলার বোনারপাড়া চারমাথা এলাকায় ছুরিকাঘাতে নিহত হন ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী। প্রত্যক্ষদর্শীদের দাবি, বেলা পৌনে ৩টার দিকে একদল ব্যক্তি তার ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর একই রাতে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিযুক্ত এক নেতাকে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

পরবর্তীতে গাইবান্ধার বোনারপাড়া সরকারি আজহার আলী স্কুল মাঠে জানাজা শেষে সাইফুল্লাহ বারীকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে সাঘাটা থানায় ৬ জনের নাম উল্লেখসহ ১০ থেকে ১৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মামলার এজাহারভুক্ত কয়েকজন আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ঘনঘন লোডশেডিংয়ের প্রতিবাদে মৌচাকে বিক্ষোভ পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান

শিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

Update Time : 04:10:06 pm, Thursday, 25 June 2026