Dhaka 3:52 pm, Tuesday, 21 April 2026

শ্রীপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল ২ আরোহী ঘটনাস্থলেই নিহত

গাজীপুর জেলা প্রতিনিধি মোঃ শাহাদাত হোসেন

গাজীপুরের শ্রীপুরে ওভার ট্রেকিং এর সময় ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে এক ঠিকাদার ও এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার ২১-ডিসেম্বর দুপুর দেড়টার দিকে উপজেলার মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কাওরান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, শেরপুর জেলার ঝিনাইগাতি উজেলার কাংশা গ্রামের গোলাপ হোসেনের ছেলে শফিকুল ইসলাম(৪৫)ও জামালপুর জেলার সদর উপজেলার বৈঠামারী গ্রামের তৈয়ব আলীর ছেলে আব্দুল জলিল (৩৯)। তারা দু’জনের একজন ঠিকাদার ও একজন নির্মাণ শ্রমিক। তাঁরা দুজন গাজীপুর মহানগরীর ২৫ নম্বর ওয়ার্ডে ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয়দের সহায়তায় ঘাতক ট্রাক চালকেআটক করে।আটককৃত ঘাতক ট্রাক চালক মোঃসেলিম মিয়া (৪৫) শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার বনগাঁও গ্রামের আফতাব হোসেনের ছেলে।

নিহত শফিকুল ইসলামের স্ত্রী শিরিনা আক্তার বলেন, স্বামী শফিকুল ইসলাম পেশায় ঠিকাদার ছিলেন। শনিবার সকালে তিনি কালিয়াকৈরের ফুলবাড়িয়া এলাকায় একটি মাদ্রাসার সাইড পরিদর্শনের জন্য জয়দেবপুরের বাসা থেকে বের হয়েছিলেন। সেখানে যাওয়ার পথে তিনি দুর্ঘটনার শিকার হন তিনি। মৃত্যু বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে রওনা হয়েছেন।

মাওনা ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ কুদ্দুস মৃধা বলেন,আজ শনিবার দুপুর দেড়টার দিকে মাওনা থেকে একটি ট্রাক কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। এসময় একটি মোটরসাইকেল ওভারট্রেকিং করার সময় অসতর্ক ট্রাক চালক ট্রাকের বামপাশে ধাক্কা লেগে ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুইজনেই নিহত হয়। এঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এবিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয়

শ্রীপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল ২ আরোহী ঘটনাস্থলেই নিহত

Update Time : 03:07:52 am, Sunday, 22 December 2024