Dhaka 4:42 am, Wednesday, 16 September 2026

শ্রীমন্তপুরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আলফুয়াদ ইমন

  • Reporter Name
  • Update Time : 07:24:03 pm, Thursday, 20 August 2026
  • 25 Time View

এম, এ, মান্নান, স্টাফ রিপোর্টার

​আসন্ন ৭নং শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ব্যতিব্যস্ত সময় পার করছেন তরুণ সমাজসেবক ও উদীয়মান জননেতা মোঃ আলফুয়াদ ইমন। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি প্রতিনিয়ত ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার, পাড়া-মহল্লা ও খেলার মাঠে ছুটে যাচ্ছেন এবং সাধারণ মানুষের সাথে মতবিনিময় করছেন। গণসংযোগের পাশাপাশি তিনি এলাকার অসহায় ও দুস্থ মানুষের সহায়তায় নানামুখী সামাজিক ও মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় স্থানীয়দের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন এলাকায় বিনামূল্যে চিকিৎসাক্যাম্পের আয়োজন করে প্রশংসিত হয়েছেন তিনি।বুধবার (১৯ আগস্ট) বিকেলে শ্রীমন্তপুর ইউনিয়নের হরিপুর ফুটবল মাঠে আয়োজিত এক দৃষ্টিনন্দন ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন মোঃ আলফুয়াদ ইমন। টুর্নামেন্টের উদ্বোধনী পর্বে তিনি খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন এবং খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক, অপরাধমূলক কাজ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার জোর আহ্বান জানান।
​উদ্বোধনী এ বর্ণাঢ্য অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ানুরাগী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুল সংখ্যক যুবসমাজ উপস্থিত ছিলেন।​অনুষ্ঠানে আলফুয়াদ ইমন তাঁর বক্তব্যে বলেন, “যুবসমাজকে খেলাধুলা ও গঠনমূলক কর্মকাণ্ডে যুক্ত করতে পারলে একটি সুন্দর, অপরাধমুক্ত ও মানবিক সমাজ বিনির্মাণ সম্ভব। আমি সর্বদা সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করে যেতে চাই।”​স্থানীয় বাসিন্দারা জানান, একজন তরুণ সমাজসেবক হিসেবে আলফুয়াদ ইমনের সামাজিক ও মানবিক কাজগুলো ইতোমধ্যেই এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে তাঁর ধারাবাহিক গণসংযোগ ও সমাজকল্যাণমূলক কার্যক্রম স্থানীয় জনগণের মাঝে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে বরেন্দ্র প্রেসক্লাবের বর্ষপূর্তি

শ্রীমন্তপুরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আলফুয়াদ ইমন

Update Time : 07:24:03 pm, Thursday, 20 August 2026