
জীবন দেওয়ান উজ্জ্বল:-জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন সরাসরি ভোটে নির্বাচিত হয় না; সংসদে দলগুলোর আসনসংখ্যার অনুপাতে মনোনয়ন দেওয়া হয়। ফলে দলীয় আস্থা, সাংগঠনিক অভিজ্ঞতা ও রাজনৈতিক অবদান মনোনয়ন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন বিএনপির নারী নেত্রীরা।
সংরক্ষিত আসনে এমপি হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বিএনপির নারী নেত্রী এডভোকেট আরিফা সুলতানা রুমা
এডভোকেট আরিফা সুলতানা রুমা-২০০১ সালে বাংলাদেশ জাতিয়তাবাদী দলের রাজনীতিতে সম্পৃক্ত হোন,অনেক জুলুম নির্যাতনে কেটেছে তার জীবন,তিনি ৫টি মামলার আসামি এবং ৮ দিন ডিবি কার্যালয়ে রিমান্ডে চিলেন,জেল খেটেছেন ৫ মাস ৪দিন।
তিনি রাজপথের সংগ্রাম ও আন্দোলনে বহুবার আহত হয়েছেন। স্বৈরাচার পতনের আন্দোলনেও তিনি রাজপথে সক্রিয় ছিলেন।রাজপথের প্রতিটি গণআন্দোলনে তিনি সামনের সারিতে ছিলেন। স্বৈরাচার পতনের সংগ্রামে বহুবার আহত হয়েও তিনি রাজপথ ছাড়েননি।
রাজনৈতিক জীবনে তিনি বিএনপির বিভিন্ন কমিটিতে যুক্ত ছিলেন,সদস্য আহ্বায়ক কমিটি- ঢাকা মহানগর দক্ষিন বিএনপি,সহ-সাধারণ সম্পাদক: ঢাকা মহানগর দক্ষিন বিএনপি,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ-২০১৬,সহ-সাংগঠনিক সম্পাদক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ-২০০৯, সদস্য: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ-২০১৩,সিনিয়র যুগ্ম আহ্বায়ক: ইডেন কলেজ শাখা ছাত্রদল-২০০৪,ইডেন কলেজ শাখা, ছাত্রদল-২০০২,সিনিয়র যুগ্ম আহ্বায়ক:সদস্য নারী ও শিশু অধিকার ফোরাম
সংরক্ষিত নারী আসনের এমপি হওয়ার বিষয়ে জানতে চাইলে এডভোকেট আরিফা সুলতানা রুমা দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা কে জানান, দলের দুঃসময়ে দলকে ছেড়ে যায়নি, প্রতিটি আন্দোলন সংগ্রামে উপস্থিত ছিলাম, আমি আশাবাদী দল আমাকে মূল্যায়ন করবে।
জীবন দেওয়ান উজ্জ্বল 
















