Dhaka 12:19 am, Thursday, 24 September 2026

সংসদ নির্বাচনে‌ আলোচিত হেভিওয়েট প্রার্থীদের নির্বাচনী ভড়াডুবি

নিজস্ব প্রতিবেদক চেতনায় মুক্তিযোদ্ধা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেক পরিচিত ও শক্তিশালী প্রার্থী পরাজিত হয়েছেন, যাদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিন শীর্ষ নেতা, বিএনপি, খেলাফত মজলিস এবং এনসিপির আলোচিত প্রার্থীরা আছেন। তাদের ছিল ভোটের মাঠে প্রভাব, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, কিন্তু তবুও শেষ হাসি হাসতে পারেননি।

এবারের নির্বাচনে ভোটাররা বড় ধরনের চমক দেখিয়েছেন এবং একাধিক হেভিওয়েট প্রার্থীকে হারিয়ে নতুন সমীকরণ তৈরি করেছেন। অনেক শক্ত ঘাঁটি ও পরিচিত নেতা হেরে নতুন বার্তা পৌঁছে দিয়েছেন। এই নির্বাচনে পুরনো নেতা ও প্রতিষ্ঠিত প্রার্থীদের পেছনে ফেলে নতুন শক্তি উঠে এসেছে, যা দেশের রাজনীতিতে নতুন দিশা দিয়েছে।

চলুন জেনে নেই এবারের নির্বাচনে পরাজিত কয়েকজন প্রার্থীর নাম:

শিশির মনির

সুনামগঞ্জ-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী মোহাম্মদ শিশির মনির পরাজিত হয়েছেন, যেখানে বিএনপির নাছির চৌধুরী ৯৭,৭৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

হামিদুর রহমান আযাদ

কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনে জামায়াতে ইসলামী প্রার্থী হামিদুর রহমান আযাদ ৮৯,৬৩৪ ভোট পেয়েছেন, তবে বিজয়ী হয়েছেন বিএনপির আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, যিনি পেয়েছেন ১,২৫,২৬২ ভোট।

মিয়া গোলাম পরওয়ার

খুলনা-৫ আসনে জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ১,৪৪,৯৫৬ ভোট পেয়েছেন, তবে বিজয়ী হয়েছেন বিএনপির মোহাম্মদ আলী আসগার, যিনি পেয়েছেন ১,৪৭,৬৫৮ ভোট।

মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম

বরিশাল-৫ ও বরিশাল-৬ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম পরাজিত হয়েছেন। তিনি বরিশাল-৫ আসনে ৯৫,০৪৪ ভোট এবং বরিশাল-৬ আসনে ৫৫,৯৮৮ ভোট পেয়েছেন।

মাহমুদুর রহমান মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ৩,৪২৬ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

সারজিস আলম

পঞ্চগড়-১ আসনে এনসিপি প্রার্থী সারজিস আলম ১,৬৬,১২৬ ভোট পেয়েছেন, তবে বিএনপির নওশাদ জমির ১,৭৪,৪৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকা-৮ আসনে এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ৫৪,১২৭ ভোট পেয়েছেন, যেখানে বিএনপির মির্জা আব্বাস ৫৯,৩৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তাসনিম জারা

ঢাকা-৯ আসনে তাসনিম জারা ৪৪,৬৮৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন, যেখানে বিএনপির হাবিবুর রশিদ ১,১১,২১২ ভোট পেয়েছেন।

মো. মামুনুল হক

ঢাকা-১৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মামুনুল হক ৮৩,৮৫১ ভোট পেয়েছেন, তবে বিএনপির ববি হাজ্জাজ ৮৬,৬৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

রাশেদ খান

ঝিনাইদহ-৪ আসনে জামায়াতে ইসলামী প্রার্থী আবু তালিব ১,০৪,০৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, যেখানে বিএনপির রাশেদ খান ৫৫,৬৭০ ভোট পেয়েছেন।

আমিনুল হক

ঢাকা-১৬ আসনে জামায়াতে ইসলামী প্রার্থী আব্দুল বাতেন ৮৮,৮২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, যেখানে বিএনপির আমিনুল হক ৮৫,৪৬৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

জিএম কাদের

রংপুর-৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ৪৩,৩৮৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন, যেখানে জামায়াত প্রার্থী মাহবুবুর রহমান ১,৭৫,৮২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

সাইফুল হক

ঢাকা-১২ আসনে জামায়াতের সাইফুল আলম ৫৩,৭৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, যেখানে বিএনপির সাইফুল হক ৩০,৯৬৩ ভোট পেয়েছেন।

হারুনুর রশীদ হারুন

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশীদ হারুনকে হারিয়ে জয় তুলে নিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল। দাঁড়িপাল্লা প্রতীকে নুরুল ইসলাম বুলবুল পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৬১৩। অন্যদিকে ধানের শীষ প্রতীকে হারুনুর রশীদ পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯৯৭ ভোট।

মো. গোলাম সারোয়ার তুষার

নরসিংদী-২ আসনে এনসিপি প্রার্থী মো. গোলাম সারোয়ার তুষার ১৯,২৩৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন, যেখানে বিএনপির আবদুল মঈন খান ৯২,৩৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

কৃষ্ণ নন্দী

হিন্দু-অধ্যুষিত খুলনার দাকোপ ও বটিয়াঘাটা উপজেলা নিয়ে গঠিত খুলনা-১ আসনে এবারের নির্বাচনে ১২ জন প্রার্থী ছিলেন। এর মধ্যে হিন্দু সম্প্রদায়ের আটজন প্রার্থী মাঠে ছিলেন। জামায়াতে ইসলামী প্রথা ভেঙে ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সাবেক সভাপতি কৃষ্ণ নন্দীকে এখানে প্রার্থী করে। তিনি সারা দেশে আলোচনা তৈরি করতে পেরেছিলেন। তবে ভোটের মাঠে কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। ছয়টি আসনের মধ্যে সবচেয়ে বড় ব্যবধানে হেরেছেন কৃষ্ণ নন্দী।

নজরুল ইসলাম মঞ্জু

খুলনা-২ আসনে বিএনপির নজরুল ইসলাম মঞ্জু পরাজিত হয়েছেন, যেখানে জামায়াতে ইসলামী প্রার্থী শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল ৯৩,৭৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

চন্দ্রিমা এলাকায় মাদক ও কিশোর গ্যাং দমনে চন্দ্রিমা থানা পুলিশের কাছে এলাকাবাসীর স্মারকলিপি

সংসদ নির্বাচনে‌ আলোচিত হেভিওয়েট প্রার্থীদের নির্বাচনী ভড়াডুবি

Update Time : 11:17:02 am, Saturday, 14 February 2026