Dhaka 12:50 am, Tuesday, 4 August 2026

সাংবাদিক পরিচয়ে প্রতারণা ও অনৈতিক কার্যকলাপে আলোচিত ২নারী

পূর্ণিমা ইসলাম স্টাফ রিপোর্টার

‎রাজধানীর উত্তরা এলাকার আব্দুল্লাহপুরে সাংবাদিক পরিচয় ব্যবহার করে নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে দুই নারী ফারজানা ও শামিমার বিরুদ্ধে। গত ১৫ মে ২০২৬ ইং তারিখ বিকেলে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
‎স্থানীয় সূত্রে জানা যায়, ফারজানা ও শামিমা নিজেদের সাংবাদিক পরিচয় দিলেও বাস্তবে তাদের কোনো সংবাদমাধ্যমে কাজ করার প্রমাণ পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে, তারা বিভিন্ন আবাসিক হোটেল, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে সাংবাদিক পরিচয় ব্যবহার করে অর্থ আদায়, ব্ল্যাকমেইল এবং নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত।‎অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন বিকেলে রুম ভাড়ার টাকা চাইতে গেলে রুপালি নামের এক নারীকে লক্ষ্য করে আব্দুল্লাহপুরে মিজানের ডাবের দোকানের সামনে বসে থাকা ফারজানা ও শামিমা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।

একপর্যায়ে তারা দুজন মিলে রুপালির উপর শারীরিক হামলা চালান বলে অভিযোগ ওঠে। পরে রুপালিও আত্মরক্ষার্থে পাল্টা প্রতিরোধ করেন।
‎ঘটনার পর উল্টো শামিমা থানায় রুপালির বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে আট আনা ওজনের স্বর্ণের গলার চেইন ছিনিয়ে নেওয়ার দাবি করা হলেও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এমন অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। এছাড়াও অভিযোগপত্রে উল্লেখিত বেশ কিছু তথ্য মূল ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও দাবি করেন এলাকাবাসী।
‎স্থানীয়দের অভিযোগ, ফারজানা ও শামিমা দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তিকে ফাঁদে ফেলে অর্থ আদায় করে আসছেন। এমনকি এক যুবকের বিরুদ্ধে মিথ্যা সম্পর্কের অভিযোগ তুলে অর্থ দাবি এবং তাকে হয়রানির ঘটনাও সামনে এসেছে। একই ধরনের অভিযোগ রয়েছে চট্টগ্রামের এক যুবকের সঙ্গেও ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে।

‎এলাকাবাসী বলছেন, কিছু অসাধু ব্যক্তি সাংবাদিকতার মতো সম্মানজনক পেশার নাম ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর কারণে প্রকৃত সাংবাদিকরা সমাজে বিব্রত ও কলঙ্কিত হচ্ছেন। তারা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বোয়ালিয়া মডেল থানা প্রাঙ্গণে ফলজ-বনজ ও ঔষধি গাছের চারা রোপণ

সাংবাদিক পরিচয়ে প্রতারণা ও অনৈতিক কার্যকলাপে আলোচিত ২নারী

Update Time : 11:19:40 pm, Thursday, 21 May 2026