Dhaka 1:40 am, Tuesday, 21 April 2026

সিংড়ায় পানাউল্লাহ খালের পুনঃখনন কাজের উদ্বোধন করলেন মাননীয় সংসদ আনু

মোঃ ইব্রাহিম আলী,সিংড়া(নাটোর)প্রতিনিধি:-

নাটোরের সিংড়া উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের পানাউল্লাহ খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন নাটোর-০৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার (২৭ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ্ আল রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুন নূর, বিএডিসি কর্মকর্তা মানিক রতন, উপজেলা বিএনপির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন মাস্টার, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল আমিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাজল সরকারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

বক্তারা বলেন, পানাউল্লাহ খালের পুনঃখনন কাজ সম্পন্ন হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং জলাবদ্ধতা কমে যাবে। তারা দ্রুত কাজ শেষ করে জনগণের সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার আয়োজনে শাহাদাত বার্ষিকী আলোচনা মিলাদ অনুষ্ঠিত হয়েছে

সিংড়ায় পানাউল্লাহ খালের পুনঃখনন কাজের উদ্বোধন করলেন মাননীয় সংসদ আনু

Update Time : 02:59:58 pm, Friday, 27 March 2026