
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:আব্দুল বাছির
সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় হামে আক্রান্ত হয়ে ৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে সিলেটের Sylhet MAG Osmani Medical College Hospital-এ চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
মৃত শিশু দিরাই উপজেলার চরন্নারচর ইউনিয়নের পেরুয়া পূর্বহাটি পাড়ার বাসিন্দা নিপশ রায়ের সন্তান বলে জানা গেছে। পরিবার সূত্রে জানা যায়, শিশুটি কয়েকদিন ধরে হাম রোগে আক্রান্ত ছিল। অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রথমদিকে শিশুটির শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল এবং অক্সিজেন সহ প্রয়োজনীয় চিকিৎসা চলছিল। তবে গত বৃহস্পতিবার রাতে হঠাৎ করে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। পরে চিকিৎসকদের পরামর্শে দ্রুত শিশুটিকে সিসিইউতে নেওয়া হয়। সেখানে নিবিড় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।
এ বিষয়ে শিশুটির দাদা বিমান রায় বলেন, “সারাদেশে যেভাবে হামের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে, তা খুবই উদ্বেগজনক। এ রোগ প্রতিরোধে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, বিষয়টি সঠিক ভাবে তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা গ্রহনের দাবি করেছেন এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরা।
আব্দুল বাছির 











