Dhaka 2:35 pm, Thursday, 25 June 2026

দিনাজপুর-১ আসনে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী হিসেবে এম পারভেজ হোসাইন শাহ্-এর নাম ঘোষণা

দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদে এম পারভেজ হোসাইন শাহ্-কে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে গণঅধিকার পরিষদ ও উপজেলা কমিটির আত্মপ্রকাশ এ উপলক্ষে শুক্রবার (১ আগস্ট) বিকেল ৩টায় বীরগঞ্জ সরকারি কলেজ হলরুমে এক আলোচনা সভা ও আনন্দ র‍্যালির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, আলহাজ্ব মোঃ শামছুল আলম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ শফিকুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক মোঃ গোলাম আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি হারুনুর রশিদ হিমেল

সভায় বক্তারা বলেন, গণঅধিকার পরিষদ গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং রাষ্ট্রীয় জবাবদিহিতা প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। তাঁরা বীরগঞ্জে একটি সুসংগঠিত ও শক্তিশালী গণতান্ত্রিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা শেষে একটি আনন্দ র‍্যালি বীরগঞ্জ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী, তরুণ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আলোচনা সভার শেষ পর্যায়ে দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এম পারভেজ হোসাইন শাহ্-কে দিনাজপুর-১ আসনের এমপি পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। এই ঘোষণায় উপস্থিত নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস ও উৎসাহের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, তরুণ কর্মীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ব্যক্তিত্ববান রাজনীতির মহামানবী বেগম খালেদা জিয়া! আর ফিরে আসবে না বাংলাদেশের বুকে

দিনাজপুর-১ আসনে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী হিসেবে এম পারভেজ হোসাইন শাহ্-এর নাম ঘোষণা

Update Time : 04:27:47 pm, Saturday, 2 August 2025