
চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন ঝলক ক্লাব, আমতলা রেললাইন ও মতিঝর্ণা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে খুলশী থানা পুলিশ।
দিনব্যাপী এ অভিযানে নেতৃত্ব দেন খুলশী থানার ইনভেস্টিগেশন অফিসার মোস্তফা কামাল। তার সঙ্গে ছিলেন সেকেন্ড অফিসার নুরুল ইসলাম ও এসআই রবিউল ইসলাম। পুরো অভিযানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব হোসেন।
অভিযানের অংশ হিসেবে মতিঝর্ণা এলাকা থেকে গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। অভিযানে পুলিশের একাধিক টিম একযোগে কাজ করে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের ধরতে তল্লাশি চালায়।
এ বিষয়ে জানতে চাইলে খুলশী থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল বলেন,
“সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি। এই অভিযান চলমান থাকবে। যেখানেই মাদকের তথ্য পাব, সেখানেই অভিযান চালানো হবে।”
অভিযানের বিষয়ে খুলশী থানার অফিসার ইনচার্জ আফতাব হোসেন বলেন,
“এটি আমাদের নিয়মিত অভিযানেরই অংশ। এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়তে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয়রা পুলিশি এ অভিযানকে স্বাগত জানিয়ে জানান, মাদকের কবল থেকে যুবসমাজকে রক্ষা করতে এ ধরনের কার্যক্রম আরও জোরদার হওয়া প্রয়োজন চট্টগ্রাম থেকে বাবলু বড়ুয়া
নিজস্ব প্রতিবেদকঃ 





















