Dhaka 9:44 pm, Saturday, 13 June 2026

মনিরামপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা হিন্দু যুবক

আব্দুল্লাহ আল মামুন,যশোরঃ-জেলা প্রতিনিধি

যশোরের মনিরামপুর উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে ৫ বছরের কন্যা সন্তানসহ অপহরণের অভিযোগ উঠেছে। উপজেলার চাকলা গ্রামের মালয়েশিয়া প্রবাসী মনিরুল ইসলামের স্ত্রী আশা খাতুন (২২) ও তার শিশু কন্যা আরোহি জান্নাতকে (৫) নিয়ে গত ১৮ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ রয়েছেন। অভিযোগের আঙুল উঠেছে পার্শ্ববর্তী পারখাজুরা গ্রামের এক হিন্দু যুবকের দিকে।

এই ঘটনায় নিখোঁজ গৃহবধূর মা নূর জাহান বেগম বাদী হয়ে মনিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকে দীর্ঘ সময় পার হলেও মেয়ে ও নাতনির কোনো সন্ধান না পাওয়ায় চরম উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটছে অসহায় পরিবারটির।

পারিবারিক ও অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৮ সালে মনিরামপুরের চাকলা গ্রামের মনিরুল ইসলামের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় আশা খাতুনের। তাদের দাম্পত্য জীবনে ৫ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। প্রায় তিন বছর আগে জীবিকার তাগিদে মনিরুল মালয়েশিয়ায় পাড়ি জমান। স্বামী বিদেশে থাকার সুযোগে পারখাজুরা গ্রামের তপন দাসের ছেলে কৌশিক (২১) মোবাইলের মাধ্যমে আশার সাথে যোগাযোগ গড়ে তোলে এবং তাকে নানাভাবে উত্যক্ত ও প্রলোভন দেখাতে থাকে।

গত ১৮ ফেব্রুয়ারি বিকেলে আশা খাতুন তার শিশু কন্যাকে নিয়ে খালার বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। কিন্তু রাত হয়ে গেলেও তিনি আর ফিরে আসেননি। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, কৌশিক ও তার সহযোগীরা রাজগঞ্জ বাজার এলাকা থেকে মা ও শিশুকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে আটকে রেখেছে।

নিখোঁজ আশার মা নূর জাহান বেগম কান্নায় ভেঙে পড়ে বলেন, আমার জামাই বিদেশে রক্ত পানি করে টাকা পাঠায়, আর এই ফাঁকে আমার মেয়েটারে ফুসলাইয়া নিয়া গেল। আমি আমার ৫ বছরের নাতনি আর মাইয়ারে ফেরত চাই। ওরা কোথায় আছে, কেমন আছে কিছুই জানি না। তিনি আরও জানান, মেয়েকে উদ্ধারের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন তিনি, কিন্তু প্রভাবশালী মহলের কারণে কূল-কিনারা করতে পারছেন না।

এ বিষয়ে মনিরামপুর থানায় দায়ের করা অভিযোগে কৌশিক ছাড়াও তার বাবা তপন (৫০) সহ অজ্ঞাত কয়েকজনকে বিবাদী করা হয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও আল-মামুন নামে এক যুবক এই অপহরণের ঘটনার বিষয়ে সাক্ষ্য দিয়েছেন।
থানা পুলিশ জানিয়েছে, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে এবং নিখোঁজ গৃহবধূ ও শিশুকে উদ্ধারের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গণরায় বাস্তবায়ন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ

মনিরামপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা হিন্দু যুবক

Update Time : 05:12:06 pm, Monday, 2 March 2026