Dhaka 7:55 am, Thursday, 23 April 2026

চরপাড়ায় যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের ঘোষণা, মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : 08:55:49 pm, Thursday, 2 April 2026
  • 8 Time View

মোঃ হুমায়ুন কবির, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ বিভাগীয় জেলা সদর উপজেলা নগরীর চরপাড়া ও তৎসংলগ্ন এলাকায় দীর্ঘদিনের তীব্র যানজট সমস্যা নিরসনে সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। এতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা।
সভায় জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন, চরপাড়া ময়মনসিংহ শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এলাকা। প্রতিদিন বিপুল পরিমাণ যানবাহনের চাপের কারণে এখানে দীর্ঘ সময় ধরে যানজট লেগেই থাকে, যা নগরবাসীর জন্য ভোগান্তির প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, এ সমস্যা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি তা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও জানান, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত রাখা এবং যানবাহন চলাচলকে সুশৃঙ্খল করার বিষয়ে কঠোর নজরদারি জোরদার করা হবে।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন বলেন, নগরবাসীর দুর্ভোগ লাঘবে চরপাড়া এলাকার যানজট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। এ লক্ষ্যে সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের মধ্যে সমন্বয় আরও জোরদার করা হবে।
পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন এবং আইন প্রয়োগ আরও কঠোর করা হবে। নিয়ম অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
সভায় চরপাড়া এলাকার যানজটের কারণসমূহ চিহ্নিত করে তা নিরসনে বিভিন্ন বাস্তবসম্মত প্রস্তাবনা উপস্থাপন করা হয়। বিশেষ করে সড়কের ধারণক্ষমতা বৃদ্ধি, ট্রাফিক সিগন্যালের কার্যকারিতা বৃদ্ধি এবং বিকল্প সড়ক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। এতে করে চরপাড়া এলাকার দীর্ঘদিনের যানজট সমস্যা থেকে নগরবাসী স্বস্তি পাবে বলে আশা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ডেপুটি স্পিকারের উদ্যোগে হাওরের বোরো মৌসুমে কৃষকদের বড় স্বস্তি: কলমাকান্দায় বসছে ৯টি টিউবওয়েল

চরপাড়ায় যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের ঘোষণা, মতবিনিময় সভা অনুষ্ঠিত

Update Time : 08:55:49 pm, Thursday, 2 April 2026