Dhaka 7:11 pm, Saturday, 13 June 2026

পোরশায় পুলিশের পৃথক অভিযানে ১ কেজি গাঁজা ও ৪টি গাঁজা গাছ উদ্ধার, গ্রেফতার ২

মো. মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর পোরশা উপজেলায় পুলিশের পৃথক দুইটি মাদকবিরোধী অভিযানে ১ কেজি শুকনো গাঁজা ও ৪টি পূর্ণাঙ্গ গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পোরশা থানা পুলিশ।

পুলিশ জানায়, নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় গত ১২ জুন ২০২৬ রাত আনুমানিক ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পোরশা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ছাওড় ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর এলাকায় পৃথক দুইটি অভিযান পরিচালনা করা হয়।

প্রথম অভিযানে দক্ষিণ লক্ষীপুর এলাকায় নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে ১ কেজি শুকনো গাঁজাসহ মোছা. পারুল বেগম (৪১) নামে এক নারীকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

একই রাতে পরিচালিত অপর অভিযানে দক্ষিণ লক্ষীপুর দীঘিপাড়া এলাকায় অনিল (৫০) নামে এক ব্যক্তির বাড়ির সামনে থেকে ৪টি পূর্ণাঙ্গ গাঁজা গাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাছগুলোর মধ্যে একটি ৭ ফুট, একটি ৬ ফুট এবং অপর দুইটির উচ্চতা যথাক্রমে ৪ ফুট ৪ ইঞ্চি ও ২ ফুট ৮ ইঞ্চি। গাছগুলোর মোট ওজন প্রায় ৪ দশমিক ৫ কেজি বলে জানিয়েছে পুলিশ।

অভিযান শেষে অনিলকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজা ও গাঁজা গাছ জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

পোরশা থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বালিয়াকান্দিতে যুদবল সদস্য সচিবকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পোরশায় পুলিশের পৃথক অভিযানে ১ কেজি গাঁজা ও ৪টি গাঁজা গাছ উদ্ধার, গ্রেফতার ২

Update Time : 11:04:06 pm, Friday, 12 June 2026