Dhaka 7:34 pm, Monday, 15 June 2026

দীর্ঘ প্রতীক্ষার পর মাদারীপুরে আইসিইউ সেবা চালু

স্টাফ রিপোর্টার:মোঃ আলী শেখ

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) সেবা আনুষ্ঠানিকভাবে চালু করেছে সরকার।

রবিবার (১৪ জুন) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইসিইউ সেবার উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী শাখাওয়াত হোসেন। এ সময় মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া, সিভিল সার্জন ডা. শরিফুল আবেদীন কমল, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অখিল সরকারসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, প্রায় সাড়ে ১৩ লাখ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৩০ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যার হাসপাতালটি নির্মাণ করা হয়। একই সময়ে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে আইসিইউ ইউনিটসহ আধুনিক চিকিৎসা সরঞ্জাম স্থাপন করা হয়। ২০২৩ সালের নভেম্বর মাসে আইসিইউ ইউনিট উদ্বোধন করা হলেও জনবল ও ব্যবস্থাপনাগত জটিলতায় দীর্ঘদিন তা কার্যকর করা সম্ভব হয়নি।

ফলে সংকটাপন্ন রোগীদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে হতো। এতে রোগী ও স্বজনদের চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। দীর্ঘদিন ধরে স্থানীয়দের দাবি, আন্দোলন এবং গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করলে পুনরায় আইসিইউ চালুর উদ্যোগ নেওয়া হয়।

উদ্বোধন শেষে সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, প্রাথমিকভাবে হামসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসায় আইসিইউ সেবা অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে। পর্যায়ক্রমে অন্যান্য রোগীদের জন্যও এ সেবা উন্মুক্ত করা হবে।

তিনি আরও বলেন, “২৫০ শয্যার হাসপাতাল হলেও বর্তমানে সীমিত জনবল দিয়ে প্রায় ১০০ শয্যার কার্যক্রম পরিচালিত হচ্ছে। পূর্ণাঙ্গ জনবল নিয়োগ ও প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করা গেলে হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও উন্নত হবে।”

আইসিইউ সেবা চালু হওয়ায় জেলার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা আশা করছেন, এখন থেকে সংকটাপন্ন রোগীদের উন্নত চিকিৎসার জন্য দূরবর্তী হাসপাতালে ছুটতে হবে না এবং সময়মতো প্রয়োজনীয় সেবা পাওয়া সহজ হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পুশইনের শঙ্কায় ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী

দীর্ঘ প্রতীক্ষার পর মাদারীপুরে আইসিইউ সেবা চালু

Update Time : 05:47:57 pm, Sunday, 14 June 2026