Dhaka 5:49 pm, Monday, 15 June 2026

মানবিক কর্মকাণ্ডে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন

মোঃ মাহবুব হোসেন মেজর,দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুর সদর উপজেলার ২ নং সুন্দরবন ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক মোঃ জাকির হোসেনকে নিয়ে স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। এলাকার অসহায়, গরিব, দুঃখী ও মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর কারণে তিনি ইতোমধ্যে একজন জনদরদি ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন।

স্থানীয়দের মতে, মোঃ জাকির হোসেন চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা এবং অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। পাশাপাশি মাদকমুক্ত ও সুশৃঙ্খল সমাজ গঠনে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন বলে তারা আশা প্রকাশ করেন। এছাড়া বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করবেন বলেও প্রত্যাশা করা হচ্ছে।

সমাজসেবামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে গত শীত মৌসুমে তিনি নিজ অর্থায়নে ৫০০ অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৭০০ পরিবারের মধ্যে সেমাই ও চিনি বিতরণ করেন এবং ঈদুল আজহা উপলক্ষে ৫০০ পরিবারের মাঝে চাল বিতরণ করেন।

এছাড়াও যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে ১০টি ক্লাবের খেলোয়াড়দের মধ্যে ফুটবল ও জার্সি বিতরণ করেছেন। বিভিন্ন দুর্যোগ ও বিপদ-আপদে তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছেন এবং ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

এলাকাবাসীর দাবি, সততা, মানবিকতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের কারণে মোঃ জাকির হোসেন ২ নং সুন্দরবন ইউনিয়নের চেয়ারম্যান পদে একজন যোগ্য প্রার্থী। তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বাগমারার গোয়ালকান্দিতে মাদকের বিস্তার: প্রশাসনের নজরদারি দুর্বলতার অভিযোগ

মানবিক কর্মকাণ্ডে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন

Update Time : 09:44:32 pm, Sunday, 14 June 2026