Dhaka 5:33 pm, Monday, 15 June 2026

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী অভিযানে বিপুল ইয়াবা ও গাঁজা জব্দ

নিজস্ব প্রতিবেদক মোঃ তানভীর আহম্মেদ তামিম

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা ও ৩ হাজার ৭১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭টা ১০ মিনিটে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে হেলাল মিয়া (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত তল্লাশি করে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

একই দিনে সকাল ৮টা ৩০ মিনিটে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় আরেকটি অভিযান চালায় পুলিশ। এ সময় ময়না (৪০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৩ হাজার ৭১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেপ্তারকৃত হেলাল মিয়ার বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে। অপরদিকে ময়নার বিরুদ্ধে ছয়টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

গ্রেপ্তারকৃতদের পরিচয় হলো—

হেলাল মিয়া
পিতা: হাবিবুর রহমান
গ্রাম: চন্দ্রপুর
থানা: কসবা
জেলা: ব্রাহ্মণবাড়িয়া

মোছাঃ ময়না আক্তার
পিতা: সুরুজ মিয়া
গ্রাম: জগন্নাথপুর
থানা: ভৈরব
জেলা: কিশোরগঞ্জ

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আশুগঞ্জ থানায় পৃথক দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আশুগঞ্জ থানা পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষায় এবং মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বাগমারার গোয়ালকান্দিতে মাদকের বিস্তার: প্রশাসনের নজরদারি দুর্বলতার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী অভিযানে বিপুল ইয়াবা ও গাঁজা জব্দ

Update Time : 12:39:25 pm, Monday, 15 June 2026