Dhaka 9:51 pm, Monday, 15 June 2026

সিংড়ায় শতাধিক গবাদিপশুকে বিনামূল্যে লাম্পি ও ক্ষুরা রোগের টিকা প্রদান

  • Reporter Name
  • Update Time : 06:18:28 pm, Monday, 15 June 2026
  • 18 Time View

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় গবাদিপশুর লাম্পি স্কিন ডিজিজ ও ক্ষুরা রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ৮টায় উপজেলার ছাতার দিঘী ইউনিয়নের পাকিশা সরকারি স্কুল মাঠে এ টিকাদান কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিলের আওতায় ইউনিয়ন পর্যায়ে গবাদিপশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও খামারিদের ক্ষতি কমানোর লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এতে প্রায় শতাধিক গবাদিপশুকে লাম্পি ডিজিজ ও ক্ষুরা রোগের টিকা প্রদান করা হয়।
সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ তাশরিফুল ইসলাম, ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ ইউনুসসহ সংশ্লিষ্টরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, গবাদিপশুর লাম্পি স্কিন ডিজিজ ও ক্ষুরা রোগ দুটিই মারাত্মক। এসব রোগ থেকে পশুকে সুরক্ষিত রাখতে টিকার বিকল্প নেই। রোগের প্রাদুর্ভাবে গবাদিপশুর মৃত্যু এবং চিকিৎসা ব্যয়ের কারণে খামারিরা যে আর্থিক ক্ষতির মুখে পড়েন, তা কমাতেই এ টিকাদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, পর্যায়ক্রমে গবাদিপশুর রোগ প্রতিরোধে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পদাগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে জিআই পণ্য হাড়িভাঙ্গা আমের হারভেস্টিং অনুষ্ঠান ও বাজারজাত শুরু

সিংড়ায় শতাধিক গবাদিপশুকে বিনামূল্যে লাম্পি ও ক্ষুরা রোগের টিকা প্রদান

Update Time : 06:18:28 pm, Monday, 15 June 2026